ভারত-নেপালের সঙ্গে বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠক বাতিল

সঞ্চিতা সীতু
১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৩৩আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৯, ২০:৫৭

ভারত-নেপালের সঙ্গে বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠক বাতিল ভারত ও নেপালের সঙ্গে বিদ্যুৎ সচিব পর্যায়ের বৈঠক বাতিল করা হয়েছে। বিদ্যুৎ সহায়তা সম্প্রসারণে দুই দেশের সঙ্গেই বাংলাদেশের যৌথ কমিটি রয়েছে। ওই কমিটিতে স্ব-স্ব দেশের বিদ্যুৎ সচিব নেতৃত্ব দিয়ে আসছেন। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভারত ও নেপালের বিদ্যুৎ মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বিদ্যুৎ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বৈঠক বাতিলের সিদ্ধান্তের কথা জানানো হয়।

ওই চিঠিতে অনিবার্য পরিস্থিতির কারণে বৈঠক বাতিলের কথা বলা হয়েছে। চিঠিতে অন্য কোনও সময়ে বৈঠক দু’টি করার বিষয়েও বলা হয়েছে।
ভারতের সঙ্গে গঠিত কমিটির বৈঠকে অংশ নিতে বৃহস্পতিবার ভারতের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা থাকলেও শেষ পর্যন্ত প্রতিনিধিরা যাননি। আগামী ২০ ও ২১ ডিসেম্বর ভারতের উদয়পুরে দেশটির সঙ্গে এই বৈঠক হওয়ার কথা ছিল।

চিঠির শুরুতেই বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর জন্য ভারতকে ধন্যবাদ জানিয়ে বলা হয়, ভারতের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কাজ করে বাংলাদেশ খুবই আনন্দিত। কিন্তু এই মুহূর্তে কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির কারণে ভারতের সঙ্গে করা যৌথ স্টিয়ারিং কমিটি এবং ওয়ার্কিং কমিটি বৈঠকে অংশ নিতে পারবে না। চিঠিতে আরও বলা হয়, কিছু দিন পর দুই দেশের আলোচনার ভিত্তিতে এই বৈঠকের নতুন তারিখ নির্ধারণ করা যেতে পারে।

প্রায় একই ধরনের চিঠি দেওয়া হয়েছে নেপালের জ্বালানি, পানিসম্পদ ও সেচ মন্ত্রণালয়কেও। আগামী ২৩ ও ২৪ ডিসেম্বর নেপালের পোখারায় বাংলাদেশের বিদ্যুৎ সহযোগিতায় গঠিত যৌথ স্টেয়ারিং এবং যৌথ ওয়ার্কিং কমিটির তৃতীয় বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয় ওই বৈঠকেও যেতে পারবে না বলে জানায়। চিঠিতে বলা হয়, কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে বাংলাদেশের প্রতিনিধি দল নেপালের বৈঠকে যেতে পারবে না। পরবর্তী সময়ে দুই দেশের আলোচনার মাধ্যমে বৈঠকের নতুন তারিখ নির্ধারণের কথাও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ভারত ও নেপালের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ বিভাগের সচিবদের নিয়ে যৌথ স্টিয়ারিং কমিটি গঠন করা হয়েছে। অন্যদিকে, বিদ্যুৎ বিভাগের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে গঠন করা হয়েছে ওয়ার্কিং গ্রুপ।

এ বিষয়ে যৌথ স্টিয়ারিং কমিটির সদস্যরা কোনও মন্তব্য করতে চাননি। কেন যাননি জানতে চাইলে একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের আজ (বৃহস্পতিবার) সকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু সরকারি আদেশ (জিও) হাতে না পাওয়ায় সফর বাতিল করা হয়েছে।’ তবে কোন প্রেক্ষাপটে এই বৈঠক বাতিল করা হয়েছে, এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম