গ্রাহক বলছে লোডশেডিং, কোম্পানি বলছে সমস্যা নেই

সঞ্চিতা সীতু
০৭ এপ্রিল ২০২০, ০৭:৫৯আপডেট : ০৭ এপ্রিল ২০২০, ১৫:২৪

লোড শেডিং করোনাভাইরাসের প্রকোপের মধ্যে মানুষ ঘরেই থাকছে সারা দিন। কিন্তু ঘরে থাকাকে দুর্বিষহ করে তুলছে লোডশেডিং। অনেক এলাকার গ্রাহকরা অভিযোগ করছেন, প্রায় প্রতিদিনই লোডশেডিং হচ্ছে। করোনা পরিস্থিতিতে বাসায় অবস্থানের সময় এই ভোগান্তি মেনে নিতে পারছেন না তারা। গত কয়েকদিন ধরেই এই সমস্যায় পড়ছেন গ্রাহকরা। যদিও সরকারের বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো বলছে বিদ্যুতের কোনও সমস্যা নেই।

রাজধানীর মান্ডার বাসিন্দা আসাদ জানান, আগে এমন কোনও দিন হয়নি। এখন প্রায় প্রতিদিনই বিদ্যুৎ যাচ্ছে। প্রথমে আমি এটাকে যান্ত্রিক ত্রুটি ভাবলেও এখন মনে হচ্ছে লোডশেডিং। কারণ, প্রতিদিন তো আর যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ যাবে না।

রামকৃষ্ণ মিশন রোড থেকে অভিজিৎ জানান, প্রায় প্রতিদিন কম করে হলেও ৩০ মিনিট বিদ্যুৎ থাকে না। আগে এত খারাপ লাগতো না। এখন ঘরে বসে আছি। এরপর আবার গরমও পড়ছে। এখন ভোগান্তি হচ্ছে। একই অভিযোগ করেন মিরপুরের বাসিন্দা মাসুদ, রামপুরা হাজিপাড়ার বাসিন্দা মুকুল, মোহাম্মদপুরের পারভেজ, নীলয়সহ অনেকেই। বনশ্রীর এফ ব্লকের বাসিন্দা মিথি জানান, তাদের বাসায় আগে কখনও এমন নিয়মিত বিদ্যুৎ যায়নি, কিন্তু এখন প্রায় প্রতিদিন লোডশেডিং হচ্ছে। রোববারও প্রায় এক ঘণ্টা বিদ্যুৎ ছিল না।

এসব অভিযোগের বিষয়ে ঢাকায় বিদ্যুৎ সরবরাহকারী কোম্পানি ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, কোথাও কোনও লোডশেডিং হচ্ছে না। বরং করোনায় ঘরে থাকা মানুষ যাতে স্বস্তিতে থাকে সেই চেষ্টা করা হচ্ছে। কোথাও বিদ্যুতের সমস্যা হলে সঙ্গে সঙ্গে আমাদের কল সেন্টার ১৬১১৬ নম্বরে যোগাযোগ করতে পারেন। আমরা দ্রুত ব্যবস্থা নেবো। তিনি বলেন, গত রোববার উলন গ্রিডে সমস্যার কারণে প্রায় একঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল এর আশপাশের এলাকা। আমরা যত দ্রুত সম্ভব মেরামত করেছি। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।

শুধু শহরে নয়, গ্রামে বিদ্যুৎ সরবরাহ প্রতিষ্ঠান আরইবির বিরুদ্ধেও এমন অভিযোগ উঠছে। তবে আরইবি কর্তৃপক্ষও ডিপিডিসির মতো জানিয়েছে তাদের কোনও লোডশেডিং নেই। যান্ত্রিক ত্রুটি হতে পারে। সেক্ষেত্রে একইভাবে তাদের হটলাইন নম্বরে ফোন দিতে বলেছে গ্রাহকদের। তাদের হটলাইন নম্বর হচ্ছে ০২-৮৯০০৫৭৫।

/এমআর/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি