ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের এলাকায় ৮ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২০, ২২:১৭আপডেট : ২৩ জুন ২০২০, ১২:২৭

গ্যাস আজ মঙ্গলবার (২৩ জুন) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশের এলাকা ধনুয়া থেকে ভালুকা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এই এলাকার ক্যাপটিভ পাওয়ার, বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক গ্রাহকদের সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ রাখবে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
সোমবার (২২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া গ্রামের ডোবালিয়া পাড়ায় অবস্থিত মেসার্স পাইওনিয়ার নিটওয়্যারস বিডি লিমিটেডে গ্যাস সরবরাহের জন্য নতুন পাইপ লাইন করা হয়েছে। এই লাইনের সঙ্গে বিদ্যমান পাইপলাইনের সংযোগ স্থাপন করা হবে। এজন্য আগামীকাল ২৩ জুন সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৮ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এই সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পার্শ্বে ধনুয়া থেকে ভালুকা পর্যন্ত সিএনজি ফিলিং স্টেশন, ক্যাপটিভ পাওয়ার, শিল্প, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও আবাসিকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক এ অসুবিধার জন্য তিতাস কর্তৃপক্ষ গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের