নিউ ইয়র্কে বন্দুকধারীর গুলিতে দুই বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৮ এপ্রিল ২০২৪, ১৪:১৬আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ১৭:৫১

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের বাফেলোতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (২৭ এপ্রিল) বিকালে তাদের গুলি করে হত্যা করা হয় বলে জানিয়েছে নিউ ইয়র্ক পুলিশ। মার্কিন ওয়েবসাইট ইয়াহু নিউজ এ খবর জানিয়েছে।

স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে বাফেলোর ইস্ট ফেরি ও জেনার স্ট্রিটের ১০০ ব্লকে এ ঘটনাটি ঘটে। নিহত দুজনের মধ্যে একজনের নাম বাবুল। ৩৫ বছর বয়সী বাবুলের বাড়ি কুমিল্লায়। বাবুল কয়েক মাস আগে পরিবার নিয়ে ভ্রমণ ভিসায় যুক্তরাষ্ট্রে বেড়াতে গিয়ে আর ফেরত আসেননি।

নিহত অপরজনের নাম আবু সালেহ মো. ইউসুফ। ৫৩ বছর বয়সী ইউসুফের বাড়ি সিলেটে। দীর্ঘদিন ধরে তিনি যুক্তরাষ্ট্রে আছেন। কয়েক মাস আগে ভার্জিনিয়া থেকে সপরিবারে বাফেলোতে আসেন। ইউসুফের সঙ্গে নির্মাণকাজের সহযোগী হিসেবে কাজ করতেন বাবুল।

প্রশাসনের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, হান্ড্রেট জেনার স্ট্রিটে দুই ব্যক্তিকে গুলি করা হয়েছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পরে তাদের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ইউসুফের উপস্থিতিতে তার বাফেলোর বাড়িতে কাজ করছিলেন বাবুল। এমন সময় একজন কৃষ্ণাঙ্গ যুবক তাদের কাছে কিছু অর্থ দাবি করেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে যুবকটি তাদের ওপর গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

বাফেলো পুলিশ বলছে, হামলাকারীকে ধরতে অভিযান চলছে। শহরের গুরুত্বপূর্ণ প্রতিটি জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।

এই ঘটনায় যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকজন বাংলাদেশি বিভিন্নভাবে হত্যার শিকার হয়েছেন। কেউ পুলিশের হাতে, কেউ বা দুর্বৃত্তদের হাতে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ