‘নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ নভেম্বর ২০২০, ২০:৫০আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:০১

জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু (ফাইল ছবি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘নবায়নযোগ্য উৎস থেকে বিদ্যুৎ উৎপাদন উত্তরোত্তর বৃদ্ধি পাবে। বর্তমানে নবায়নযোগ্য উৎস হতে ৬৫০ দশমিক ১৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলেও তা যথেষ্ট নয়। জল, সৌর ও বায়ু হতে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে এবং বর্জ্য হতে বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া চলমান।’
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে ৪২ দশমিক ৫ মেগাওয়াট ক্ষমতার বর্জ্য বিদ্যুৎকেন্দ্র স্থাপন প্রকল্প অনুমোদনের বিষয়ে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রসঙ্গত, ঢাকা উত্তর সিটি করপোরেশনের বর্জ্য হতে চায়না মেশিনারি ইঞ্জিনিয়ারিং করপোরেশন (সিএমইসি) এই বিদ্যুৎকেন্দ্র স্থাপন করবে।
পরিবেশ দূষণ রোধে সিএমইসি নিজ খরচে এস ইয়ার্ড নির্মাণের জন্য অতিরিক্ত প্রায় ২০ একর জমি কেনা, প্রায় ১২ কিলোমিটার ১৩২ কেভি সঞ্চালন লাইন ও জিআইএস বে তৈরি করে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪২ দশমিক ৫ মেগাওয়াট বর্জ বিদ্যুৎ প্রকল্প নির্মাণ করবে। ঢাকা উত্তর সিটি করপোরেশন স্পন্সর কোম্পানিকে বিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩০ একর জমি ও প্রতিদিন ৩ হাজার মেট্রিক টন বর্জ্য সরবরাহ করবে।

‘নো ইলেকট্রিসিটি নো পেমেন্ট’ ভিত্তিতে স্থাপন করা এই কেন্দ্রের প্রতি ইউনিট ১৮ দশমিক ২৯৫ টাকায় কেনা হবে। বর্তমানে বাংলাদেশে সৌর উৎস হতে ৪১৬ দশমিক ২২ মেগাওয়াট, বায়ু হতে ২ দশমিক ৯ মেগাওয়াট, জল বিদ্যুৎ হতে ২৩০ মেগাওয়াট, বায়ুগ্যাস হতে ০ দশমিক ৬৩ মেগাওয়াট, বায়ুম্যাস হতে ০ দশমিক ৪ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

/এসএনএস/এনএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি