বিদ্যুতের সুষম বণ্টন নিশ্চিতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ: বিদ্যুৎ প্রতিমন্ত্রী   

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২১, ১৬:১২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ সরবরাহের সুষম বণ্টন নিশ্চিত করতে আঞ্চলিক সহযোগিতা গুরুত্বপূর্ণ অবদান রাখবে। ক্রস বর্ডার পাওয়ার ট্রেড পরিবেশ সংরক্ষণ করবে এবং আর্থিকভাবেও সাশ্রয়ী হওয়া যাবে।

বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি)  অনলাইনে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অব এনার্জি রিসোর্স ও ডিলরেট-এর যৌথ উদ্যোগে আয়োজিত ‘ক্রস বর্ডার পাওয়ার ট্রেডিং’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভার্চুয়াল এই অনুষ্ঠানে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান,  যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দূতাবাসের উপপ্রধান  জুঅ্যান ওয়াগনার ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসেন সংযুক্ত থেকে বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ আঞ্চলিক ও উপ-আঞ্চলিক বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতাকে বিশেষ গুরুত্ব দেয়। ইতোমধ্যে ভারত হতে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করতে হচ্ছে।  নেপাল হয়ে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। ভুটানের সঙ্গে আলোচনা চলছে। বাংলাদেশের পাওয়ার সিস্টেম মাস্টার প্ল্যানেও ক্রস বর্ডার ট্রেডের মাধ্যমে ১৫ ভাগ বিদ্যুৎ, অর্থাৎ ২০৪১ সালের মধ্যে ৯ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির নির্দেশনা রয়েছে ‘

প্রতিমন্ত্রী আরও বলেন,‘বাংলাদেশ আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং রাখবে।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস