‘দ্রুত জ্বালানি গবেষণা ল্যাব তৈরির উদ্যোগ নিতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ২০:২৫

প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম  বলেছেন, দ্রুত ‘জ্বালানি গবেষণা ল্যাব’ করার উদ্যোগ নিতে হবে। তিনি বলেন, ‘গবেষণার প্রতি আগ্রহ বাড়াতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অর্থায়ন করা হবে।’ 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান জাকিয়া সুলতানার সভাপতিত্বে সেমিনারে সংযুক্ত ছিলেন —প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান ও পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন।

উপদেষ্টা বলেন, ‘আগামীর প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে শিল্পায়নের সঙ্গে সমন্বয় করে গবেষণা করা প্রয়োজন। গবেষণা কার্যক্রম শুধু ঢাকাকেন্দ্রিক না করে সারা দেশেই ছড়িয়ে দেওয়ার উদ্যাগ অব্যাহত রাখতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলকে প্রবলেম সলভিং মুডে যেতে হবে। চাহিদা চিহ্নিত করে সেগুলোকে ফোকাস করে গবেষণা করা আবশ্যক।’

প্রসঙ্গত, বাংলাদেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতের দক্ষ, সাশ্রয়ী এবং পরিবেশগতভাবে টেকসই উন্নয়নে বুদ্ধিবৃত্তিক নেতৃত্ব প্রদানের জন্য বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল গঠন করা হয়েছে। দেশের জ্বালানি ও বিদ্যুৎ খাতে গবেষণার প্রয়োজনে একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম গড়ে তোলার নিমিত্তে ইনোভেশন, ইনকিউবেশন ও এন্ট্রারপ্রেনারশিপ— এ তিনটি মূলনীতি অনুসরণে দেশের বিদ্যমান প্রযুক্তির উৎকর্ষ সাধন এবং নতুন প্রযুক্তি উদ্ভাবনে কাউন্সিল বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম