শুক্রবার গ্যাস থাকবে না বেশ কিছু এলাকায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ২০:৩০আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ২১:১৬

হরিপুরে গ্যাস পাইপলাইনের ভালভ প্রতিস্থাপন কাজের জন্য নারায়ণগঞ্জ, ফতুল্লা, মুন্সীগঞ্জ, হরিপুর, কাচপুরসহ শীতলক্ষ্যা নদীর দুই পাড়ে শুক্রবার (১৬ এপ্রিল) ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুরে গ্যাসের চাপ কম থাকবে।

আজ বুধবার (১৪ এপ্রিল) তিতাস গ্যাসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) এবং তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (টিজিটিডিসিএল) হরিপুরে ভালভ প্রতিস্থাপন কাজ করবে। এজন্য আগামী ১৬ এপ্রিল শুক্রবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত গ্যাস বন্ধ রাখা হবে। এ কারণে শীতলক্ষ্যা নদীর পশ্চিম পাশে নারায়ণগঞ্জ শহর এলাকা, সিদ্ধিরগঞ্জ, আদমজী ইপিজেড, গোদনাইল, পাগলা, ফতুল্লা, নারায়ণগঞ্জ বিসিক, পঞ্চবটি থেকে মুক্তারপুর পর্যন্ত এলাকা, মুন্সীগঞ্জ সদর, মুন্সীগঞ্জ বিসিক, রেকাবী বাজার ও তৎসলগ্ন এলাকায় গ্যাস থাকবে না।

শীতলক্ষ্যা নদীর পূর্ব পাশে কাচপুর, হরিপুর, কুতুবপুর, মদনপুর, বন্দর এলাকা, কেওডালা, নাঙ্গলবন্দ ও এর আশপাশের এলাকার সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া কেরানীগঞ্জ ও শ্যামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে।

সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

 

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম