নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জুন ২০২১, ১৮:১৮আপডেট : ০৩ জুন ২০২১, ১৮:১৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিতরণ কোম্পানিগুলোকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সংক্রান্ত প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন।

তিনি বলেন, সমস্ত লাইন আন্ডার লাইন করতে হবে। ডিজিটালাইজড করার উদ্যোগগুলো দ্রুততার সঙ্গে বাস্তবায়ন করা আবশ্যক।

বৃহস্পতিবার (৩ জুন) অনলাইনে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)’র সঙ্গে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার্স (এসডিই)-এর ডেসকোর প্রধান কার্যালয় স্থাপনের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও বিদ্যুৎ বিভাগের অতিরিক্ত সচিব ইঞ্জিনিয়ার শেখ ফয়েজুল আমিন ও ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমির আলী সংযুক্ত থেকে বক্তব্য প্রদান করেন।

প্রতিমন্ত্রী বলেন, ইজ অব ডুয়িং বিজনেসে এগিয়ে যেতে হলে দ্রুততার সঙ্গে বিদ্যুৎ সংযোগ দিতে হবে। মানব সম্পদ সূচকে ভালো করতে হলেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। বিদ্যুৎ কেন্দ্র, উপ-কেন্দ্র ও অন্যান্য স্থাপনার রক্ষণাবেক্ষণেও আরও নজর দিতে হবে। পূর্বাচল, উত্তরা, গুলশান ও বনানীতে বিদ্যুৎ ব্যবস্থাপনা ভূগর্ভস্থ করার উদ্যোগ দ্রুত নেওয়া আবশ্যক।

/এসএনএস/এনএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের