সাগর উত্তাল: এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় গ্যাসের সংকট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জুন ২০২১, ১৫:৩৩আপডেট : ১৪ জুন ২০২১, ১৪:৩৭

সাগর উত্তাল থাকায় বিঘ্ন ঘটছে এলএনজি খালাসে।এতে প্রতিদিন অন্তত ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাইপলাইনে সরবরাহ করা সম্ভব হবে না। আগামী তিন দিন আবাসিক, শিল্প, বিদ্যুৎ ও বাণিজ্যিকে গ্যাস সরবরাহ ব্যাহত হবে। রবিবার (১৩ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস কোম্পানি এ তথ্য জানয়েছে।

বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, আগামী তিন দিন অর্থাৎ ১৬ জুন পর্যন্ত সাগরে বৈরী আবহাওয়া কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটার ফলে গ্যাস সরবরাহে বিঘ্ন  বা স্বল্প চাপ বিরাজ করবে।

এ বিষয়ে পেট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইন্স) আলী মো. আল- মামুন জানান, জাহাজ এসে বসে আছে। কিন্তু সাগর উত্তাল থাকায় আমরা এলএনজি আনলোড করতে পারছি না। ফলে এখন জমানো গ্যাস দিয়ে চালাচ্ছি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী তিন দিন আবহাওয়া খারাপ থাকবে। ফলে আমরা এলএনজি নামাতে পারবো না। এই কারণে সাড়ে ৩০০ থেকে ৪০০ মিলিয়ন ঘনফুট গ্যাসসের ঘাটতি তৈরি হতে পারে।

তিনি বলেন, ‘এই তিন দিন ঘাটতি মেটাতে গ্যাস রেশনিং এর নিদেশ দেওয়া হয়েছে। অগ্রাধিকার ভিত্তিতে তারা ব্যবস্থা নেবে।’

এ বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক আলী ইকবাল মো. নুরুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এলএনজি পাবো না। গ্যাসের বড় ঘাটতি হবে। সেটি কীভাবে মেটানো যায় তা নিয়ে আলোচনা করছি। সকালে উঠে মানুষকে নাস্তা তো করতেই হবে। তাই আবাসিক ও বিদ্যুৎকে অগ্রাধিকার দেওয়া হবে, আর সিএনজির বিকল্প তো তেল আছে। ফলে আমরা এসব বিবেচনা করেই রেশনিং করবো, আগামী তিন দিন।’

তিতাস জানায়, প্রতি দিন ১৭৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ ছিল। এই সরবরাহ এখন ১৬৭০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। অনেক ক্ষেত্রে আরও  কম। গ্রাহক কম হওয়া সত্ত্বেও জালালাবাদ, কর্ণফুলী আর বাখরাবাদ গ্যাস কোম্পানি  বেশি সরবরাহ পাচ্ছে বলে অভিযোগ তিতাসের।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)-এর কর্মকর্তারা জানান, তাদের বিদ্যুৎকেন্দ্রগুলোতে ১৪৫০ মিলিয়ন  ঘনফুট গ্যাসের চাহিদা রয়েছে। স্বাভাবিক সময়ে আমরা ১৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পেয়ে আসছিলাম। এখন তা ১১৭০ মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। এর ফলে আমাদের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত না হলেও খরচ কিছুটা বেড়েছে। গ্যাস সরবরাহের ঘাটতি মোকাবিলায় ৭০০ মেগাওয়াট তেলচালিত বিদ্যুৎকেন্দ্র চালু করা হয়েছে।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম