প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে নেতৃত্বের বিকাশের বিকল্প নেই: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২১, ১৯:৩০আপডেট : ০৫ আগস্ট ২০২১, ১৯:৩০

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নিজ নিজ প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নেতৃত্বের উন্নয়ন ও  বিকাশের  বিকল্প নেই। প্রতিনিয়ত যে পরিবর্তন হচ্ছে তার সাথে খাপ খাইয়ে নিজেদের প্রতিনিয়ত উন্নত করতে হবে।

আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউট (বিপিএমআই) আয়োজিত “লিডারশিপ ডেভলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গানাইজেশন্স” শীর্ষক ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের (বিপিএমআই) রেক্টর মো. মাহবুব-উল-আলমের সভাপতিত্বে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান ও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মঈন উদ্দিন (অবসরপ্রাপ্ত) বক্তব্য রাখেন।

প্রতিমন্ত্রী বলেন, গ্রাহক সন্তুষ্টিই বিদ্যুৎ বিভাগ ও এর আওতাধীন কর্মকর্তা- কর্মচারীদের মূল লক্ষ্য। কীভাবে গ্রাহক সন্তুষ্টি বাড়ানো যায়—সে বিষয়ে প্রশিক্ষণ বাড়ানো প্রয়োজন। সমৃদ্ধ বাংলাদেশকে সামনে রেখে আমাদের সেবা সম্প্রসারণ ও সেবার মান উন্নত হতে হবে।

কোভিড-১৯ পেনডেমিক পরিস্থিতি মোকাবেলা করে গ্রাহক সেবা ঘরে ঘরে পৌঁছে দিতে বিদ্যুৎ বিভাগের সরাসরি তত্ত্বাবধানে বিপিএমআই নিয়মিত যে  প্রশিক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে, তার আওতায় “লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর পাওয়ার সেক্টর অর্গেনাইজেশন্স” প্রশিক্ষণটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং পল্লী বিদ্যুৎ সমিতির উপ-পরিচালক, নির্বাহী প্রকৌশলী, ডিজিএম পর্যায়ের  মোট  ৫০ জন কর্মকর্তা নিয়ে ১২ দিনব্যাপী  ১৩ম ব্যাচের প্রশিক্ষণ কোর্সটি অনুষ্ঠিত হচ্ছে।

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী