মাটির গভীরে আরও গ্যাস!

সঞ্চিতা সীতু
২৩ আগস্ট ২০২১, ১১:০০আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১১:০০

দেশে এখন গ্যাসের খনিগুলো মাটির চার থেকে সাড়ে চার হাজার মিটার নিচে। এর নিচে কী আছে তা জানা যায়নি। তবে বাপেক্সের ত্রিমাত্রিক জরিপে দেখা যাচ্ছে ভূপৃষ্ঠের পাঁচ কিলোমিটার গভীরে আরও গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক চিশতী জানান, ‘মাটির আরও গভীরে খনন করলে গ্যাস পাওয়া যেতে পারে। দেশের খনিগুলোর মধ্যে তিতাসের সেই সম্ভাবনা উজ্জ্বল। তিতাসে বাপেক্স পরিচালিত ত্রিমাত্রিক জরিপে দেখা গেছে সেখানে পাঁচ হাজার মিটারের নিচে খনন করলে অন্তত ১.৬ টিসিএফ গ্যাস পাওয়া যেতে পারে।’

এ ছাড়াও সুনামগঞ্জ ও নেত্রকোনায় অবস্থিত ‘সুনেত্র’ এলাকায় এ ধরনের খননকাজ চালালে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তিনি জানান, আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে তিতাসের মতো বড় গ্যাসক্ষেত্র ছাড়াও ফেঞ্চুগঞ্জ, পাথারিয়া, আটগ্রাম, সীতাকুণ্ড, সুনেত্র, মোবারকপুর, শ্রীকাইল, পটিয়া, কাসালং-এর মতো গ্যাসের অবকাঠামো আছে। এমন জায়গাগুলোতেও অনুসন্ধান শুরু করা দরকার।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, দেশে ড্রিলিং করার মতো উন্নত যন্ত্রাংশ (রিগ) নেই। বিদেশি কোনও প্রতিষ্ঠানকে কাজটি দিতে হবে। এ ধরনের একটি কূপ খননে ৩০০ কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে।

পেট্রোবাংলা ও বাপেক্সে খোঁজ নিয়ে জানা যায়, মোট ২৫টি এলাকায় গভীর অঞ্চলে গ্যাস অনুসন্ধানের জন্য গভীর স্তরে কূপ খনন করা হয়। এগুলো মূলত চার থেকে পাঁচ হাজার মিটার গভীর হয়। ওই ২৫টির মধ্যে ১৬টি ক্ষেত্র স্থলভাগে। এরমধ্যে আছে লালমাই-২, কৈলাশটিলা-১, সেমুতাং ১, জলদি-৩, মুলাদি-১, মুলাদি-২, বিয়ানিবাজার, সিংড়া-১, আটগ্রাম-১, সীতাকুন্ড-৫, ফেঞ্চুগঞ্জ-২, হালদা-১, বিবিয়ানা-১, কাজল-১, সুনেত্র ও মোবারকপুর। এরমধ্যে কৈলাশটিলা-১, সেমুতাং-১, বিয়ানিবাজার, ফেঞ্চুগঞ্জ-২ এবং বিবিয়ানা-১ এ গ্যাস পাওয়া গেছে। বাকিগুলোর তিনটি- হালদা, কাজল ও সুনেত্রতে গ্যাস পাওয়া যায়নি। অন্যগুলোতে গ্যাস আছে বলা হলেও উত্তোলন করা যায়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, রাশিয়া, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, চীন, সৌদি আরব, ইন্দোনেশিয়া, জাপান, ভারত, পাকিস্তান, মিয়ানমারের মতো দেশ পাঁচ হাজার থেকে শুরু করে সর্বোচ্চ ১২ হাজার মিটারের বেশি খনন করেছে। এরমধ্যে সবচেয়ে গভীরে খনন হয়েছে রাশিয়াতে- ১২ হাজার ২৬২ মিটার। ১৫ হাজার মিটার পর্যন্ত খননের ইচ্ছে থাকলেও অতিরিক্ত তাপের কারণে তা করতে পারছে না তারা। এদিকে ৯ হাজার ৫৮৩ মিটার নিচ থেকে গ্যাস এবং ১০ হাজার ৬৮৭ মিটার নিচ থেকে তেল উত্তোলন করছে যুক্তরাষ্ট্র।

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ ম. তামিম বলেন, ‘আমাদের দেশে গ্যাসের পরিমাণ যে হারে কমছে তাতে আগামী কয়েক বছরে হুট করে অনেক ক্ষেত্র ফুরিয়ে যেতে পারে। এখন ঘাটতি পূরণে এলএনজি আমদানি করা হলেও আচমকা ৩০-৪০ কোটি ঘনফুট ঘাটতি দেখা দিলে সামাল দেওয়া কঠিন হবে। তাই আমাদের দেশীয় গ্যাস অনুসন্ধানে আরও মনোযোগী হওয়া দরকার।’

তিনি আরও বলেন, ‘শুধু নতুন গ্যাসক্ষেত্র আবিষ্কার নয়, পুরনো অনেক ক্ষেত্রের নিচেও গ্যাস থাকার প্রমাণ পেয়েছি। প্রযুক্তির অভাবে সেখানে খনন শুরু করতে পারিনি। সেখানে খননের জন্য এখনই উদ্যোগ নেওয়া দরকার। পাশাপাশি  কোন ক্ষেত্রের নিচে আরও কী পরিমাণ গ্যাস মজুত আছে সে উপাত্তও সংগ্রহ করা জরুরি। নিজেরা একা না পারলে বিদেশি অভিজ্ঞতা আছে এমন কোম্পানির সঙ্গে কাজ শুরু করতে পারে বাপেক্স।’

 

/এফএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম