সিলেট থেকে গ্রিডে যুক্ত হলো আরও ৫০ লাখ ঘনফুট গ্যাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ২০:৩১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২২:৪৮

জাতীয় গ্রিডে যুক্ত হলো আরও ৫০ লাখ ঘনফুট গ্যাস। হরিপুর গ্যাস ক্ষেত্রের সিলেট ৯ নম্বর কূপ থেকে প্রতিদিন এই গ্যাস সরবরাহ করা হবে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) এই গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। আজ কেরানীগঞ্জে এক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের হরিপুর ফিল্ডে খননকৃত সিলেট ৯ নম্বর কূপ থেকে দৈনিক ৫০ লাখ ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ কার্যক্রম ঘোষণা করা হয়েছে। আজ থেকেই এ গ্যাস জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে।’

জানা যায়, এই কূপে খননকাজ শুরু হয় ২০২০ সালের ১ অক্টোবর এবং শেষ হয় ২০২১ সালের ২১ জানুয়ারি।‌ কূপের এক হাজার ২৩৪ থেকে এক হাজার ২৯৮ মিটার নিচের স্তরে প্রথমে গ্যাস পাওয়া যায়। এরপর আবার এক হাজার ৩৫৭ থেকে এক হাজার ৩৮৪ মিটার গভীরে গ্যাস পাওয়া যায়। পরে একই কূপের এক হাজার ৭৯১.৫ থেকে এক হাজার ৭৯৭.৫ মিটার এবং এক হাজার ৮৯৮ থেকে এক হাজার ৯৪৭ মিটার স্তরে গ্যাসের সন্ধান পাওয়া যায়। বর্তমানে এই কূপের সর্বনিম্ন স্তর থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছে।

প্রসঙ্গত, দেশে গ্যাস ক্ষেত্র ছিল ২৭টি। এবার মুজিববর্ষে এসে নতুন একটি গ্যাস ক্ষেত্র ঘোষণায় এ সংখ্যা বেড়ে হয়েছে ২৮টি। এই ২৮টির মধ্যে ১১টির অবস্থানই সিলেটে। নতুন এ গ্যাস ক্ষেত্রটির অবস্থান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার আনন্দপুর গ্রামে।

/এসএনএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী