দোকানে এলপিজির দামের তালিকা টানানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০২২, ১৩:৩৮আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫:২২

এলপিজির জন্য নির্ধারণ করা দামের তালিকা দোকানে প্রদর্শনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সোমবার (৩ জানুয়ারি) চলতি মাসের জন্য দাম ঘোষণার বিষয়ে সংবাদ সম্মেলনে এ আদেশ দেওয়া হয়। 

সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে চেষ্টা করছি, দাম সারাদেশে কার্যকর করার। কিন্তু কারা মানছে না সেটা মনিটরিং করা কমিশনের কিছু সীমাবদ্ধতার কারণে সম্ভব নয়। আমরা বাংলা ট্রিবিউনের একটি নিউজ থেকে জানতে পারলাম, জ্বালানি বিভাগ থেকে এ বিষয়ে মনিটরিংয়ের জন্য জেলা প্রশাসনকে বলা হবে। এতে দাম আরও ভালোভাবে কার্যকর হবে বলে আশা করছি।’ তিনি বলেন, ‘আগের তুলনায় দাম না মানার প্রবণতা কমে এসেছে।’

এ বিষয়ে বিইআরসির সদস্য মকবুল ই ইলাহী বলেন, ‘আমরা বসুন্ধরাসহ বেশ কিছু কোম্পানির সঙ্গে আলোচনা করেছি, যাতে তাদের কোম্পানির এলপিজি বিক্রি করা দোকানগুলোতে কমিশনের নির্ধারণ করা দামের তালিকা প্রদর্শন করা হয়। ইতোমধ্যে অনেকেই রাজি হয়েছেন। আশা করছি, সবাই এই তালিকা প্রদর্শন শুরু করবে।’

প্রসঙ্গত, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতিমাসে তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এর দাম নির্ধারণ করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ২০২১ সালের এপ্রিল থেকে এলপিজির নির্ধারিত দামের ঘোষণা দিচ্ছে কমিশন। কিন্তু প্রথম দিকে দেশের বাজারের কোথাও এই দামে এলপিজি বিক্রি হতো না। ব্যবসায়ীরা তাদের দাবি অনুযায়ী, পরিচালন ব্যয়সহ অন্য ব্যয়গুলো নির্ধারণ না করার অনুযোগ করছিল। এরপর বছরের মধ্যভাগে আবার গণশুনানি করে এলপিজি অপারেটরদের কিছু দাবির প্রতি সহানুভূতিশীল আচরণ করে নতুন দাম নির্ধারণ করে দেয় বিইআরসি। তখন অনেকটা অনুরোধের সুরেই বিইআরসি চেয়ারম্যান অপারেটরদের বলেন, আপনারা এবার নিজেরা একটা ঘোষণা দিন, যাতে এই দামে এলপিজি বিক্রি হয়। কিন্তু সেই অনুরোধে কিছু কিছু অপারেটর সাড়া দিলেও বেশিরভাগ আগের মতোই আছে।

এই অবস্থায় আজ কমিশন জানুয়ারি মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করেছে। সে আদেশের সঙ্গেই এলপিজি, অটোগ্যাস এবং বাসাবাড়িতে ব্যবহার করা এলপিজির তালিকা কীভাবে করা হবে তাও জানানো হয়।

দোকানে এলপিজির দামের তালিকা টানানোর নির্দেশ দোকানে এলপিজির দামের তালিকা টানানোর নির্দেশ

আরও পড়ুন...

এলপিজি সিলিন্ডার ও অটোগ্যাসের দাম আরও কমলো

/এসএনএস/আইএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম