গ্যাস পাইপলাইন আধুনিকায়ন আগ্রহী বিশ্বব্যাংক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০২২, ১৮:৫০আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৮:৫০

প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপলাইন আধুনিকায়ন নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান।

রবিবার (১৩ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে তার সচিবালয়ের অফিসকক্ষে সৌজন্য সাক্ষাতে আসেন বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক গুয়াংঝি চ্যান। এ সময় তিনি এ আগ্রহ প্রকাশ করেন। তারা পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

সাক্ষাৎকালে অন্যান্যের মধ্যে বিশ্বব্যাংকের অপারেশন অ্যাডভাইজার গিসু মোহাদজার,  সিনিয়র অপারেশন অফিসার বারবারা উইবার,  প্রোগ্রাম লিডার রাজেস রোহাতজি, সিনিয়র এনার্জি স্পেশালিস্ট মোহাম্মদ আনিস উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালক বলেন, জ্বালানি নিরাপত্তা, জ্বালানি দক্ষতা, নবায়নযোগ্য জ্বালানি, আঞ্চলিক বিদ্যুৎ বাজার, জ্বালানি বিনিময়, পলিসি রিফর্ম ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংক  বাংলাদেশের সঙ্গে কাজ করতে পারে। প্রি-পেইড গ্যাস মিটার বা গ্যাস পাইপলাইন আধুনিকায়ন নিয়েও কাজ করতে আগ্রহ প্রকাশ করেন তিনি।

প্রতিমন্ত্রী বিশ্বব্যাংকের আঞ্চলিক পরিচালককে স্বাগত জানিয়ে বলেন, বিশ্বব্যাংক অন্যতম উন্নয়ন সহযোগী। কিন্তু প্রকল্প বাস্তবায়নে অধিক সময়ক্ষেপণ করে। এ বিষয়টি লক্ষ্য রাখা উচিত। আমাদের নানাখাতে কিছু সংখ্যক দক্ষ পরামর্শক প্রয়োজন। বিশ্বব্যাংক এখানেও কাজ করতে পারে।

উল্লেখ্য যে, বিশ্বব্যাংকের অর্থায়নে বিদ্যুৎ বিভাগে ৫টি প্রকল্প চলমান। আরও কয়েকটি প্রকল্প নিয়ে আলোচনা চলছে। সঞ্চালন নেটওয়ার্ক বর্ধিতকরণ, ভোল্টেজ ও পাওয়ার ফ্যাক্টর উন্নয়ন, জ্বালানি দক্ষতা বৃদ্ধি, পরিষ্কার জ্বালানির অংশ বৃদ্ধি ইত্যাদি বিষয়ে বিশ্বব্যাংকের কাজ করার সুযোগ রয়েছে।

 

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম