‘জ্বালানির বহুমুখী ও সাশ্রয়ী ব্যবহার বাড়াতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ এপ্রিল ২০২২, ২২:৫৩আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ২২:৫৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির বহুমুখী ও সাশ্রয়ী ব্যবহার বাড়াতে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাতে হবে। জ্বালানির কো-জেনারেশন বা ট্রাই-জেনারেশন চালানোর উদ্যোগ নিতে হবে। টেকসই উন্নয়নের জন্য সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।

প্রতিমন্ত্রী রবিবার (৩ এপ্রিল) গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্টিজ-এ ১৮মেগাওয়াটের মধ্যে প্রথম ফেজের ২.১৬ মেগাওয়াট রূপটপ সোলার  বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উদ্বোধনকালে এসব কথা বলেন। তিনি বলেন, সরকার বৈদ্যুতিক পণ্যের ওপর স্টার লেভেলিনহ মার্ক করতে যাচ্ছে, যাতে সহজেই বুঝা যায় পণ্যটি কতটা বিদ্যুৎ সাশ্রয়ী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী এ সময় ওয়ালটনের গ্রিন এনার্জি ম্যানেজমেন্ট, ল্যাপটপ ইউনিট, মেবাইল ইউনিট, কম্প্রেসর ইউনিট, ফ্রিজ ইউনিট, মাদারবোর্ড ও সার্কিট ইউনিট পরিদর্শন করেন। তিনি বলেন, ওয়ালটন প্রায় ত্রিশ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে, যা প্রশংসার যোগ্য।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, এত অল্প সময়ের মধ্যে এত কর্মসংস্থান সৃষ্টি করার জন্য ওয়ালটন পরিবারকে ধন্যবাদ। সরকার ব্যবসা করার পরিবেশ তৈরি করে দিয়েছে। ফলে বেসরকারি খাতের পরিধি উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। যা আমাদের অর্থনীতির আকার বড় করছে।

ওয়ালটনের ব্যবস্থপনা পরিচালক গোলাম মুর্শেদ এসময় উপস্থিত ছিলেন। 

 

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম