রাশিয়া থেকে ‘বিঘ্ন ছাড়াই’ রূপপুর বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রপাতি আসছে 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০২২, ১৪:৪০আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৪:৪০

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজে বিঘ্ন ঘটতে পারে বলে অনেকে আশঙ্কা করলেও বাস্তবে তা ‘নেই বললেই চলে’। সম্প্রতি রাশিয়ার সমুদ্রবন্দর সেন্ট পিটার্সবার্গ থেকে যন্ত্রপাতির নতুন একটি লট শিপমেন্ট করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসাটম এই তথ্য জানিয়েছে। 

রোসাটম জানায়, এই শিপমেন্টের এ লটে বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এবং ২ এর জন্য ১ হাজার ৩০০ বিভিন্ন আইটেমের যন্ত্রপাতি রয়েছে। যার ওজন প্রায় ১ হাজার ৫৭৩ টন। চলতি বছরের জুনেই নতুন এই যন্ত্রপাতিগুলো রূপপুর সাইটে ডেলিভারি দেওয়া হবে।

প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর এটমোদ্রয়েক্সপোর্টের ভাইস-প্রেসিডেন্ট এবং রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সেই ডেইরি জানান, ‘বিরূপ আন্তর্জাতিক পরিস্থিতিতেও রূপপুর প্রকল্পের জেনারেল কন্ট্রাক্টর হিসেবে নির্মাণ কাজ এবং যন্ত্রপাতি সরবরাহ উভয় ক্ষেত্রেই আমরা আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি।’

রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু'টি তৃতীয় প্রজন্মের রুশ ভিভিইআর-১২০০ রিয়্যাক্টর যার মোট উৎপাদন ক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। রুশ এই রিয়্যাক্টর মডেলটি সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম