আজও গ্যাস সংকট, এলএনজি ভর্তি কার্গো আসছে কাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২২, ১৯:০৬আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৯:০৭

বিবিয়ানার সংকট সামাল দিতে বিশেষ এলএনজির কার্গো আনছে জ্বালানি বিভাগ। প্রায় তিন হাজার মিলিয়ন ঘনফুট সিএনজি নিয়ে বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকাল সাতটায় কার্গোটি চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এলএনজি আমদানির বিষয়টি নিজেই জানিয়েছেন। জ্বালানি বিভাগ বলছে, গ্যাস সরবরাহ প্রায় স্বাভাবিক হয়ে এসেছে। বেড়েছে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের উৎপাদন।

কিন্তু বাস্তবে আজ নিয়ে গত চার রমজান চুলায় ইফতার বানাতে পারেনি অনেকে। আজ একেবারে গ্যাস নেই এমন এলাকার সংখ্যা কম। রাজধানীতে দুপুরের পর বাড্ডা, রামপুর, উলন, ওয়াপদা রোড, শাহজাদপুর, বনশ্রী, মিরপুর ও আগারগাও এর কিছু এলাকা এবং পুরান ঢাকার কিছু এলাকায় একেবারেই গ্যাস বন্ধ হয়ে যায়। আর রায়েরবাজার, গ্রিনরোড, মগবাজার, ইস্কাটন, ধানমন্ডি, কলাবাগানসহ বহু এলাকায় গ্যাস থাকলেও তার চাপ এত কম যে চুলায় পানিও গরম করা যায় না।

একই অবস্থা সিএনজি ফিলিং স্টেশনগুলোতে। রাজধানীর প্রায় ৫০ ভাগ সিএনজি স্টেশনে গ্যাস নেই সাইনবোর্ড ঝুলছে। আর যেগুলোতে গ্যাস আছে লেখা আছে সেখানে ঘণ্টার পর ঘণ্টার লাইন। সিএনজি নিতে আসা এক চালক জানান, দশটা স্টেশন ঘুরে এক জায়গায় গ্যাস পাওয়া যায়। এখন এক জায়গায় অনেকক্ষণ লাইনে দাড়িয়ে যখন গ্যাস নিতে গেলাম ঠিক তখন তাদের গ্যাস নাই।

প্রসঙ্গত, বিবিয়ানার একটি কূপ থেকে গত রবিবার রাতে গ্যাস উত্তোলনের সময় বালি উঠতে শুরু করে। এ কারণে বন্ধ করে দিতে হয় ছয়টি কূপের উৎপাদন। এতে রাতে প্রায় ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাসের সংকট দেখা দেয়। এরপর সোমবার একটি এবং মঙ্গলবার আরও তিনটি কূপ উৎপাদনে এসেছে। সব মিলিয়ে ২৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস গ্রিডে যুক্ত হয়েছে। বিবিয়ানায় মোট কূপের সংখ্যা ২২টি। এর মোট উৎপাদন ক্ষমতা ১২০০ মিলিয়ন ঘনফুট।

এদিকে গ্রিডে এলএনজি সরবরাহ হওয়ার কথা ৭০০ থেকে ৮০০ মিলিয়ন। কিন্তু এখন আসছে ৫০০ থেকে সাড়ে ৫০০ মিলিয়নের মতো। এই দুই ঘটতিতে গ্যাসের সংকট চরম আকার ধারণ করেছে।

পেট্রোবাংলা জানায়, দেশীয় গ্যাস উৎপাদন হয় ২৩০০ মিলিয়নের মতো, আর এলএনজি আসে ৭০০ থেকে ৮০০ মিলিয়ন করে। সব মিলিয়ে ৩ হাজার মিলিয়ন ঘনফুট  গ্যাস সরবরাহ করা হয় গ্রিডে। এখন প্রায় ২০০ থেকে ৩০০ মিলিয়ন ঘনফুট গ্যাস ঘাটতি রয়েছে।

এদিকে এই সংকট কাটার বিষয়ে  বুধবার (৬ এপ্রিল) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে। তাতে জানানো হয় , বিবিয়ানা গ্যাস ফিল্ডে আকস্মিক সমস্যা দেখা দেওয়ায় প্রথম রমজান থেকে দেশের কিছু কিছু জায়গাতে গ্যাসের স্বল্প চাপের সৃষ্টি হয়েছিল। আমাদের অভিজ্ঞ প্রকৌশলীদের নিরলস পরিশ্রমে আমরা এই সংকট কাটিয়ে উঠতে শুরু করেছি। বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে বর্তমানে ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাচ্ছে। আগামীকাল সকাল থেকে বিবিয়ানা গ্যাস ফিল্ড থেকে আরও ৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যোগ হবে। সংকট সমাধানে দ্রুততম সময়ের মধ্যেই এলএনজি কার্গোর ব্যবস্থা করা হয়েছিল। ২৯৫০ মিলিয়ন ঘনফুট এলএনজি ভর্তি কার্গো আগামীকাল সকাল ৭টায় চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আগামীকাল এলএনজি কার্গো চলে আসবে। এরপর দুপুর নাগাদ ৫০০ মিলিয়ন গ্যাস গ্রিডে যুক্ত হবে। এতে করে এখন যেসব এলাকায় স্বল্প পাচ্ছে তা আর থাকবে না। এদিকে বিবিয়ানা থেকে এখন ১১০০ মিলিয়ন ঘনফুট গ্যাস আসছে। বন্ধ থাকা ছয়টির মধ্য চারটি এখন উৎপাদনে এসেছে। আগামীকাল আরও একটি কূপ আসতে পারে। এতে এদিকেও উৎপাদন বাড়বে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম