সালদার পরিত্যক্ত কূপের নতুন স্তরে গ্যাস, চলছে পরীক্ষামূলক উত্তোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ২৩:৪৫আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ২৩:৪৫

ব্রাহ্মণবাড়িয়ার সালদা গ্যাসক্ষেত্রের পরিত্যাক্ত কূপ থেকে নতুন করে গ্যাস পাওয়া গেছে। কূপটিতে ওয়ার্কওভার করার মাধ্যমে নতুন এই গ্যাস স্তর আবিষ্কার করেছে বাপেক্স।
 
বাপেক্স জানিয়েছে, গত দুইদিন ধরে পরীক্ষামূলকভাবে এই স্তর থেকে গ্যাস উৎপাদন করা হচ্ছে। এতে ৫০০ পিএসআই চাপ পাওয়া যাচ্ছে। কূপটি থেকে প্রতিদিন ৪ থেকে ৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব হবে বলে আশা করছে বাপেক্স।

জানা যায়, অনেকদিন আগে সালদা ২ নম্বর কূপটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই সময় ২ হাজার ৪৩৫ মিটার মাটির নিচ থেকে গ্যাস উত্তোলন করা হচ্ছিল। সেই স্তরের গ্যাস শেষ হলে বন্ধ হয়ে যায় কূপটি। তখন এই ক্ষেত্র থেকে প্রতিদিন ২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হতো। এখন বাপেক্স মাটির নিচে আরও ১২০ মিটার খনন করে নতুন স্তরটি আবিষ্কার করেছে। নতুন স্তরটি ২ হাজার ৫৩৫ মিটার থেকে ২ হাজার ৫৪৫ মিটার পর্যন্ত পুরু।

বাপেক্স সূত্রে আরও জানা গেছে, এই কাজে বাপেক্স নিজস্ব অর্থায়ন ও কারিগরি প্রযুক্তি ব্যবহার করেছে। ৫ কোটি টাকার মতো খরচ হয়েছে। 

বাপেক্সের একজন কমকর্তা জানান, এখন পরীক্ষামুলক হলেও খুব শিগগিরই বাণিজ্যিক উৎপাদনে আনা হবে কূপটি।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী