বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ এপ্রিল ২০২২, ১৯:০৩আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৯:২৪

বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি ওড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

রবিবার (২৪ এপ্রিল) প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘বিদ্যুৎ লাইনের আশেপাশে ঘুড়ি ওড়ানো থেকে বিরত থাকুন। এতে অনেক সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটছে। এর কারণে মাঝে মাঝে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে। নিজে সচেতন হোন, অন্যদেরও সচেতন করুন।’

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) গণবিজ্ঞপ্তিতেও এই আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে স্লোগান আকারে বলা হয়, ‘বিদ্যুৎ লাইনের কাছাকাছি ‘ঘুড়ি’ ওড়ানো পরিহার করুন, অনাকাঙ্ক্ষিত বিদ্যুৎ বিভ্রাট ও জানমালের ক্ষতির আশঙ্কামুক্ত থাকুন।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে মানুষের মধ্যে ঘুড়ি ওড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বড়-ছোট বিভিন্ন আকৃতির এসব ঘুড়ি অনেক সময় সুতা ছিড়ে গিয়ে, অথবা ওড়ানোর সময়ই বিদ্যুতের সুউচ্চ টাওয়ার এবং তারের মধ্যে আটকে যায়। দেশের বিভিন্ন প্রান্তে বিস্তৃত ৪০০ কেভি, ২৩০ কেভি এবং ১৩২ কেভি সঞ্চালন লাইনে আটকে থাকা ঘুড়ি/মোটা সুতা ঝড়বৃষ্টিতে ভিজে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ বিভ্রাট ঘটাতে পারে। এছাড়া ভেজা অবস্থায় মোটা সুতা বিদ্যুতের তারের সংস্পর্শে থাকলে এবং সেই সুতা জনবসতি এলাকায় পড়ে থাকলে বিদ্যুতায়িত হয়ে জানমালের অনাকাঙ্ক্ষিত ক্ষতির আশঙ্কা রয়েছে। সারা দেশে চলমান কালবৈশাখী বা ঝড়বৃষ্টি মৌসুমে এ আশঙ্কা ক্রমশ বাড়ছে।

তাই বিদ্যুতের লাইন, উপকেন্দ্র ও টাওয়ারের কাছাকাছি স্থানে ঘুড়ি ওড়ানো পরিহার করতে সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।’

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী