জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ, গ্যাস সরবরাহ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ মে ২০২২, ১৬:০৪আপডেট : ০৫ মে ২০২২, ১৬:০৪

গ্যাস বিতরণ নেটওয়ার্কে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষ হয়েছে। এর ফলে সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, হেমায়েতপুর, ধামরাই ও আশেপাশের এলাকায় গ্যাস সরবরাহ শুরু করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ মে) সন্ধ্যার মধ্যে পুরোপুরি স্বাভাবিক অবস্থায় চলে আসবে। 

আজ বৃহস্পতিবার (৫ মে) তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিতরণ নেটওয়ার্কে জরুরি রক্ষণাবেক্ষণ কাজ শেষে সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, হেমায়েতপুর, ধামরাই ও আশেপাশের এলাকায় ইতোমধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হয়েছে।

এর আগে তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়েছিল, ঈদের রাত থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা অর্থাৎ ৫ মে পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বেশ কিছু এলাকায়। সেই সঙ্গে একই সময় গ্যাস সংকটও থাকবে রাজধানীর বিভিন্ন এলাকায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, গ্যাসের সঞ্চালন ও বিতরণ লাইনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য গত ৩ মে রাত ১০টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টা আমিন বাজার, হেমায়েতপুর, সাভার, সাভার ইপিজেড, আশুলিয়া, মানিকগঞ্জ, ধামরাই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে গাবতলী, মাজার রোড, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর, মোহাম্মদপুর ও ধানমন্ডি এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে বলে জানিয়েছিল তিতাস। 

এ সময় সহযোগিতার জন্য গ্রাহকদের ধন্যবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস