‘জ্বালানি খাতের উন্নয়নে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মে ২০২২, ২১:৫১আপডেট : ১০ মে ২০২২, ২১:৫১

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বাংলাদেশের জ্বালানি খাতের উন্নয়নে মার্কিন বিনিয়োগকে স্বাগত জানানো হবে। তিনি বলেন, ‘এ খাতের সার্বিক উন্নয়নে মার্কিন যুক্তরাষ্ট্রের কারিগরি সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় বিদ্যমান সুসম্পর্ককে আরও  দৃঢ় করবে।’

মঙ্গলবার (১০ মে) রাজধানীর একটি হোটেলে সফররত মার্কিন বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সঙ্গে ইউএস-বাংলাদেশ ইকোনমিক ফোরাম (বিল্ডিং অন ফিফটি ইয়ারস অব ফ্রেন্ডশিপ)-এর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘বৈশ্বিক জ্বালানি বাজারে অব্যাহত মূল্যবৃদ্ধি এবং বৈশ্বিক জ্বালানি সংকটের আশঙ্কায় বাংলাদেশ নিজস্ব জ্বালানির অনুসন্ধান, উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বৃহৎ কোম্পানিগুলোর পাশাপাশি মাঝারি পরিসরের কোম্পানিগুলোকেও একাজে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

নসরুল হামিদ বলেন, ‘বাংলাদেশ নতুন গ্যাস ফিল্ড অনুসন্ধান, ক্লিন এনার্জি এবং জ্বালানির নতুন উৎস আবিষ্কারে যুক্তরাষ্ট্রের কারিগরি বন্ধুত্বের আহ্বান জানিয়েছে। অফশোর, অনশোর অনুসন্ধান, গভীর সাগরে খনিজসম্পদ অনুসন্ধানের পাশাপাশি প্রযুক্তিগত বিনিময়ে দুই দেশই লাভবান হবে।’

প্রতিমন্ত্রী সফররত মার্কিন প্রতিনিধি দলকে জানান, কপ-২৬ সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লক্ষ্যমাত্রা ২০৪১ সালের মধ্যে ৪০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানির দেশ হবে বাংলাদেশ। সেই স্বপ্ন পূরণে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ উদ্যোগ ক্লিন এনার্জি প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকার রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মাহাবুব হোসেন, বিদ্যুৎ বিভাগের সচিব মো. হাবিবুর রহমান, পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান।

সফররত মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেভরনের বিজনেস ডেভেলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট জয় আর প্রায়োর। প্রতিনিধি দলের সঙ্গে এছাড়াও উপস্থিত ছিলেন জেনারেল ইলেকট্রনিক্সের দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী মাহেশ পলাশিখর, এক্সেন মোবিলের মার্কেট ডেভেলপমেন্টের প্রধান শাহরুখ মির্জা এবং শেভরনের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এরিক ওয়ালকার।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী