‘এসডিজি বাস্তবায়নে প্রয়োজন সম্মিলিত-সমন্বিত প্রচেষ্টা’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মে ২০২২, ২২:২১আপডেট : ১৭ মে ২০২২, ২৩:১৬

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে প্রয়োজন সম্মিলিত ও সমন্বিত প্রচেষ্টা। অংশীদারিত্ব আপ্রোচ খুবই গুরুত্বপূর্ণ। বাস্তবায়ন কার্যক্রমে অংশীজনদের অংশগ্রহণ নিশ্চিত করতে পারলে দ্রুত এসডিজি বাস্তবায়ন সম্ভব হবে।

মঙ্গলবার (১৭ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এসডিজি বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা বিষয়ক দ্বিতীয় জাতীয় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়, বিদ্যুৎ বিভাগ এবং স্থানীয় সরকার বিভাগের পক্ষে স্ব স্ব সচিবরা এসময় এসডিজি বাস্তবায়ন প্রতিবেদন উপস্থাপন করেন।

বিদ্যুৎ জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন ও বুয়েটের অধ্যাপক মো. শামসুল হক বক্তব্য রাখেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘পরিবেশকে সংরক্ষণ করেই আমরা উন্নয়ন পরিকল্পনা সাজিয়েছি। পরিকল্পিত শিল্পাঞ্চলে দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংযোগের ঘোষণা দেওয়া হয়েছে। অপরচুনিটি কস্ট বিবেচনা করে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গ্যাস অনুসন্ধান কার্যক্রম বাড়ানো হয়েছে।’

প্রতিমন্ত্রী এসময় বলেন, ‘আমাদের জ্বালানি মিশ্রণ বহুমাত্রিক। আমরা ক্লিন ও গ্রিন এনার্জিকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ ও জ্বালানি খাতকে প্রযুক্তিবান্ধব করা হয়েছে এবং হচ্ছে। বিদ্যুৎ বিভাগে ৪টি মডিউলে ইআরপি বাস্তবায়িত হয়েছে। পেপারলেস অফিস করার কাজ করে যাচ্ছি। উন্নয়ন ও অগ্রগতির  সঙ্গে সঙ্গে  বিদ্যুৎ ও গ্যাসের সাশ্রয়ী ও সহনীয় মূল্যকেও বিবেচনা করা হচ্ছে। সার্বিকভাবে বলা যেতেই পারে, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়নে কাঙ্ক্ষিতভাবেই বাংলাদেশ সাফল্য পাবে।’

টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন নিয়ে বিদ্যুৎ বিভাগের কার্যক্রম তুলে ধরেন বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান। এসডিজির ১৭টি লক্ষ্যের মধ্যে একটি লক্ষ্য রয়েছে। একটি লক্ষ্য, ৫টি টার্গেট ও ৬টি নির্দেশনা কীভাবে বিদ্যুৎ বিভাগে বাস্তবায়িত হচ্ছে, তা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বর্ণনা করা হয়।

 

/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের