উড়োজাহাজের জ্বালানির দাম বাড়লো লিটারে ১৯ টাকা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুলাই ২০২২, ১৩:৩৬আপডেট : ১৪ জুলাই ২০২২, ১৪:৩৬

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে সব ধরনের জ্বালানির দাম বাড়ছে। এর প্রভাবে পড়েছে উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের ক্ষেত্রেও। বেড়েই চলেছে দাম; ফেব্রুয়ারি থেকে বাড়লো ছয় দফায়। সবশেষ লিটার প্রতি ১১১ টাকা থেকে বেড়ে ১৩০ টাকা করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি)। সেই হিসাবে লিটার প্রতি বাড়লো ১৯ টাকা। নতুন এই দাম ৯ জুলাই থেকে কার্যকর হয়েছে। 

জেট ফুয়েলের দাম বিশ্ববাজারের সাথে মিলিয়ে সমন্বয় করে থাকে বিপিসি। সংস্থাটি জানিয়েছে, সর্বশেষ গত ১০ জুন জেট ফুয়েলের দাম বাড়ানো হয়। তখন ৫ টাকা বেড়ে প্রতি লিটার জেট ফুয়েলের দাম করা হয় ১১১ টাকা। এর আগে ১৭ মে জেট ফুয়েলের দাম বেড়েছিল। তখন ৬ টাকা বেড়ে উড়োজাহাজের জ্বালানির দাম হয়েছিল ১০৬ টাকা প্রতি লিটার। গত এপ্রিলে জেট ফুয়েলের দাম বেড়ে হয় ১০০ টাকা। এর আগে গত মার্চ মাসে ৮০ টাকা থেকে বেড়ে হয় ৮৭ টাকা এবং ফেব্রুয়ারি দাম ৭৩ টাকা থেকে ৮০ টাকা করা হয়েছিল। 

বিপিসির চেয়ারম্যান এ বি এম আজাদ এনডিসি বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাবে সব ধরনের জ্বালানির দাম বাড়ছে। তাই সব জ্বালানিতেই আমরা এখন লোকসান দিচ্ছি। আর জেট ফুয়েল যেহেতু আমাদের সমন্বয় করার এখতিয়ার আছে সেহেতু আমরা করেছি। শুধু যেটুকু আমাদের লোকসান হচ্ছিল সেটুকুই বাড়ানো হয়েছে। বিশ্ববাজারে দাম কমে এলে আবার কমিয়ে দেওয়ার সুযোগ আছে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম