জ্বালানি চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ আগস্ট ২০২২, ২০:২২আপডেট : ০৩ আগস্ট ২০২২, ২০:২২

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জ্বালানির চ্যালেঞ্জ মোকাবিলায় হাইড্রোজেনসহ নতুন নতুন উৎস ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। সাশ্রয়ী কার্যক্রম বাড়ানো আবশ্যক। ক্লিন এনার্জির প্রসারে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বুধবার (৩ আগস্ট)  সচিবালয়ে প্রতিমন্ত্রীর সঙ্গে তার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার  রবার্ট চ্যাটারটন ডিকসন। এ সময় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

প্রতিমন্ত্রী বৈশ্বিক প্রেক্ষাপট বর্ণনা করে বলেন, জ্বালানির চ্যালেঞ্জ মোকাবিলায় হাইড্রোজেনসহ নতুন নতুন উৎস ও আধুনিক প্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। সাশ্রয়ী কার্যক্রম বাড়ানো আবশ্যক। নেপাল থেকে জলবিদ্যুৎ আমদানির প্রক্রিয়া প্রায় চূড়ান্ত। সৌর বিদ্যুতের জন্য বিদ্যুতের মূল্য ও জমির পরিমাণ অন্যতম প্রধান প্রতিবন্ধক।

এসময় এনডিসি, ক্লাইমেট চেঞ্জ, আঞ্চলিক ও উপ-আঞ্চলিক পাওয়ার শেয়ারিং, বিদ্যুৎ আমদানি, পারমাণবিক বিদ্যুৎ, নবায়নযোগ্য জ্বালানি, সোলার হোম সিস্টেম, স্মার্ট গ্রিড, প্রাথমিক জ্বালানি, নেট মিটারিং সিস্টেম, ইলেকট্রিক ভেহিক্যাল, লিথিয়াম ব্যাটারি, বায়ু বিদ্যুৎ ইত্যাদি নিয়ে আলোচনা-পর্যালোচনা করা হয়।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি