অবৈধ সংযোগের তথ্য জানাতে প্রতিমন্ত্রীর আহ্বান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ আগস্ট ২০২২, ১৮:৫২আপডেট : ১৮ আগস্ট ২০২২, ১৮:৫২

গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে এবার গ্রাহকদের সহায়তা চাইলেন বিদ্যুৎ, জ্বালানি ও  খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১৮ আগস্ট) ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে অবৈধ গ্যাস সংযোগের তথ্য তিতাস গ্যাস বিতরণ কোম্পানিকে জানিয়ে সতায়তার জন্য অনুরোধ করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘চলতি বছর জানুয়ারি থেকে জুন পর্যন্ত দুই লাখের বেশি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না।’ গ্রাহকের আশেপাশে অবৈধ গ্যাস সংযোগ থাকলে তথ্য দিয়ে তিতাস গ্যাস বিতরণ কোম্পানিকে সহযোগিতা করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

জানা গেছে, তিতাস চলতি বছর ১৪৬টি অভিযান পরিচালনা করেছে। এসব অভিযানে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বকেয়া আদায় করা হয়েছে। সব মিলিয়ে তিতাস কেবল চলতি বছরেই ২ লাখ ২৩ হাজার ৩২৯টি সংযোগ বিচ্ছিন্ন করে। একই সঙ্গে ২২০ দশমিক ৬৩ কিলোমিটার অবৈধ লাইন অপসারণ করেছে।

তিতাস জানায়, প্রতি মাসে বিপুল পরিমাণ গ্যাস চুরি হওয়ার পরিপ্রেক্ষিতে সরকার অবৈধ লাইন অপসারণের জোর প্রচেষ্টা চালাচ্ছে। সরাসরি মন্ত্রণালয় থেকে বিষয়টি তত্ত্বাবধান করা হচ্ছে। চলতি বছর কামরাঙ্গীর চর এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের একাংশের গ্যাস সংযোগ বন্ধ করে দিয়ে অবৈধ গ্রাহকদের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এতে দীর্ঘ দিনের জঞ্জাল পরিষ্কার হয়েছে।

জ্বালানি বিভাগ মনে করে, সবচেয়ে বেশি গ্যাস চুরি হয় রাজধানীতে। এজন্য জোন-ভিত্তিক মিটারও বসানো হয়েছে।এছাড়া কোনও এলাকার অবৈধ সংযোগ অপাসারণের পর ওই এলাকার কর্মকর্তা কর্মচারীদের বিশেষভাবে নজরে রাখার সিদ্ধান্ত নিয়েছে জ্বালানি বিভাগ। কোনোভাবে ওই এলাকায় আবারও অবৈধ সংযোগ স্থাপন হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম