শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপের খননকাজ শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৯ আগস্ট ২০২২, ১৭:১৫আপডেট : ১৯ আগস্ট ২০২২, ১৮:০৯

ভোলার শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপ এর খননকাজ শুরু করা হয়েছে। শুক্রবার (১৯ আগস্ট) এই কূপের খনন কাজ শুরু করা হয়। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
 
পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান জানান, কূপটি প্রায় ৩ হাজার ৫০০ মিটার গভীর পর্যন্ত খনন করা হবে। এ কূপ থেকে প্রতিদিন ২০ থেকে ২৫ ঘনফুট গ্যাস পাওয়া যেতে পারে বলে আশা করা হচ্ছে।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রকল্প পরিচালকসহ বাপেক্স ও গ্যাজপ্রম এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশীয় জ্বালানির উৎস অনুসন্ধানে কাজ করছে সরকার তথা পেট্রোবাংলা। এ লক্ষ্যে ২০২২-২৫ সময়কালের মধ্যে সংস্থাটি মোট ৪৬টি অনুসন্ধান, উন্নয়ন ও ওয়ার্কওভার কূপ খননের পরিকল্পনা গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বাপেক্স কর্তৃক রাশিয়ান প্রতিষ্ঠান গ্যাজপ্রমের মাধ্যমে ভোলায় টবগী-১ নামক অনুসন্ধান কূপ খননের কাজ শুরু করা হলো।

শাহবাজপুর গ্যাসক্ষেত্রের টবগী-১ কূপের খননকাজ শুরু

এ প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে আরও দুইটি অনুসন্ধান কূপ ইলিশা-১ ও ভোলা নর্থ-২ খনন করা হবে।

/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী