প্রতিমাসে তেল-গ্যাস অনুসন্ধানের ফিরিস্তি জানাতে হবে

সঞ্চিতা সীতু
২৫ আগস্ট ২০২২, ২৩:৩১আপডেট : ২৫ আগস্ট ২০২২, ২৩:৩১

এখন থেকে প্রতিমাসে তেল-গ্যাস অনুসন্ধান কাজের ফিরিস্তি জানাতে হবে জ্বালানি বিভাগকে। ইতোমধ্যে জুলাইয়ের প্রতিবেদন জমা দিয়েছে পেট্রোবাংলা। এজন্য জ্বালানি বিভাগ একটি মনিটরিং কমিটিও করেছে।

তেল-গ্যাস অনুসন্ধানে সরকার উদ্যোগ নিলেও তা বাস্তবায়ন না হওয়ার অভিযোগ রয়েছে। সংশ্লিষ্ট কোম্পানিগুলো বছর শেষে প্রতিবেদন দেওয়াতে তারা আসলে কতটুকু কাজ করছে তা মূল্যায়নের সুযোগ থাকে না। এজন্য মাসভিত্তিক তত্ত্বাবধানের উদ্যোগ নিয়েছে জ্বালানি বিভাগ।

জ্বালানি বিভাগ সূত্র বলছে, ২০২২-২০২৩ অর্থবছরের সিসমিক (ভূতাত্ত্বিক) জরিপ মনিটরিং করার জন্য টিম গঠন করা হয়েছে। কমিটির কর্মপরিধি অনুযায়ী কমিটি মাসে অন্তত একটিসহ ২০২২-২৩ অর্থবছরে ১২টি মনিটরিং প্রতিবেদন দাখিল করবে। একইসঙ্গে সার্বিক কার্যক্রমের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনে প্রয়োজনে সুপারিশ প্রদান করারও বিধান রাখা হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ)-তে এক হাজার লাইন কিলোমিটার ২ডি কার্যক্রমের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে।

এর মধ্যে বাপেক্স কর্তৃক প্রাথমিকভাবে ১৩৮৫ লাইন কিলোমিটার ২ডি সিসমিক ডাটা অধিগ্রহণ কার্যক্রম রয়েছে।

ব্লক ১৫ এবং ব্লক ২২ এর ২০২১-২০২২ সালে আহরিত ডাটার প্রসেসিং এবং ডাটা ইন্টারপ্রিটেশনের লক্ষ্যে সিসমিক ডাটা ও নিকটবর্তী রূপসমূহের ডাটার ম্যাচিং কার্যক্রম বাপেক্স এর প্রধান কার্যালয়ে চলমান রয়েছে। এ কাজ সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য ইতিপূর্বে ব্লক-১৫ এবং ব্লক-২২ এ যে সকল কার্যক্রম (সিসমিক জরিপ, কূপ খনন) পরিচালিত হয়েছে সেগুলো সংগ্রহের কাজ পেট্রোবাংলার সহায়তায় বাপেক্স পরিচালনা করছে।

নির্দিষ্ট সময়ে প্রসেসিং এবং ইন্টারপ্রিটেশনের কাজ শেষ হবে বলে বাপেক্স আশা করছে। ২ডি সিসমিক সার্ভে ওভার এক্সপ্লোরেশন ব্লক-৬বি সাউথ এন্ড ১০ প্রকল্পের জন্য আন্তর্জাতিক সার্ভিস প্রোভাইডার নিয়োগের লক্ষ্যে আরএফপি পাঠানো হয়েছে।

২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুযায়ী বাপেক্স ২০০ বর্গ কিলোমিটার ৩ডি সিসমিক জরিপ কার্যক্রম পরিচালনা করবে। এপিএ-এর আওতায় জকিগঞ্জ এবং পাথারিয়া স্ট্রাকচারে ৩ডি সিসমিক কার্যক্রম আগামী নভেম্বরে শুরু হবে।

সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ৩ডি সিসমিক জরিপের লক্ষ্যমাত্রা ৭০ বর্গ কিলোমিটার। এই কার্যক্রম অক্টোবর ২০১০ হতে ডিসেম্বর ২০২২ সময়ে সম্পন্ন হওয়ার কথা থাকলেও সঠিক সময়ে শুরু করা যায়নি বলে মনিটরিং কমিটির তরফ থেকে জানানো হয়েছে।

জ্বালানি বিভাগের এক কর্মকর্তা জানান, কাজের গতি বাড়াতেই এসব উদ্যোগ নেওয়া হচ্ছে। অনেক সময় বছর শেষে এসে দেখা যায় অনেক কাজ হয়নি। প্রতিমাসে রিভিউ হলে দ্রুত সমাধানের পরিস্থিতি তৈরি হবে বলে আমরা আশা করছি।

/এফএ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান