রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে প্রশ্রয় দেওয়া হবে না : জ্বালানি প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ সেপ্টেম্বর ২০২২, ২০:৩২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১০:১৬

গত আগস্ট মাসে তিতাস গ্যাস কর্তৃপক্ষ ১১২টি স্পটে ৩৯টি অভিযান চালিয়েছে। এ সময় অবৈধ ও বকেয়াজনিত কারণে ২৪ হাজার ৫৯০টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। বকেয়া ও জরিমানা আদায় করা হয়েছে প্রায় ১৩ কোটি টাকা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ তার ভেরিফায়েড ফেসবুক পেজে এসব তথ্য জানান।

এ সময় তিনি বলেন, মূল্যবান রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের অনিয়মকে প্রশ্রয় দেওয়া হবে না। আপনার আশপাশে অবৈধ গ্যাস-সংযোগ থাকলে তিতাসের কলসেন্টারে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করুন।

এর আগে গতকাল সোমবার (১২ সেপ্টেম্বর) তিতাস কোম্পানির মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৫-এর আওতাধীন এলাকায় বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে বিশেষ অভিযানে ৩০টি টিম অংশ নেয়। এ সময় মোট ১৩৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। তাৎক্ষণিকভাবে ২৬ লাখ ৯৭ হাজার টাকা বকেয়া আদায় করা হয়েছে।

অভিযান চলাকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বাড়ির গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কোম্পানি। ৩০ মাসের বিল বাকি থাকায় এ সংযোগ বিচ্ছিন্ন করে তারা।

/এসএনএস/এনএআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম