‘উত্তরাঞ্চলে গ্যাস পাইপলাইনের নির্মাণ দ্রুতই শেষ হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৯:১৭

বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, উত্তরাঞ্চলের মানুষের কাছে গ্যাস পৌঁছে দেওয়ার ওয়াদা করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা সেটা বাস্তবায়নের দ্বারপ্রান্তে। বগুড়া-রংপুর-সৈয়দপুর ১৪৭.৫ কিলোমিটার গ্যাস সঞ্চালন পাইপলাইনের মধ্যে ১৪০ কিলোমিটারের নির্মাণ কাজ শেষ। বাকি কাজ দ্রুতই শেষ হবে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রতিমন্ত্রী নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানান।

নসরুল হামিদ বলেন, বর্তমান সরকারের হাত ধরে উত্তরাঞ্চলে মঙ্গা দূর হয়েছে। এবার শিল্পায়নের পালা। ৩০ ইঞ্চি ব্যাসের উচ্চচাপ সম্পন্ন এই পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে যাবে উত্তরাঞ্চলের ১১টি জেলায়। গ্যাস সংযোগকে কেন্দ্র করে গড়ে উঠবে শিল্পকারখানা, ইপিজেড, গ্যাসভিত্তিক বিদ্যুৎকেন্দ্র, কৃষিপণ্য সংরক্ষণের জন্য হিমাগার। বাড়বে কর্মসংস্থান। সমৃদ্ধ হবে উত্তরাঞ্চলের মানুষের জীবনমান তথা বাংলাদেশের অর্থনীতি।

জিটিসিএল সূত্র জানায়, এ প্রকল্পের আওতায় ১৪৭.৫ কিলোমিটার দীর্ঘ পাইপলাইন নির্মাণের পাশাপাশি ইপিসি ভিত্তিতে সৈয়দপুরে একশ এমএমএসসিএফডি (মিলিয়ন স্ট্যান্ডার্ড কিউবিক ফিট পার ডে) ক্ষমতাসম্পন্ন একটি সিজিএস (সেন্ট্রাল গ্যাস সাপ্লাই), রংপুরে ৫০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস (টাউন বর্ডার স্টেশন) এবং পীরগঞ্জে ২০ এমএমএসসিএফডি ক্ষমতা সম্পন্ন একটি টিবিএস স্থাপন করা হচ্ছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রকল্প এলাকায় ১০০ কিলোমিটার গ্যাস বিতরণ পাইপলাইন নেটওয়ার্ক এবং তিনটি ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশন স্থাপন করে শিল্প ও বিদ্যুৎ কেন্দ্র খাতে ১০২টি সংযোগের ১৬৫ এমএমসিএফডি গ্যাস সরবরাহ করতে পারবে।

/এসএনএস/এমআর/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম