বিদ্যুতায়নের উৎস নিয়ে স্টাডি করতে জাইকাকে অনুরোধ প্রতিমন্ত্রীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪৪

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিতরণ ও সঞ্চালন খাতে প্রচুর কাজ করার সুযোগ রয়েছে। পদ্মা সেতুর বদৌলতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দ্রুত উন্নয়ন সাধিত হচ্ছে। এ অঞ্চলে গ্যাস ও বিদ্যুৎ সঞ্চালন এবং বিতরণ ব্যবস্থা আধুনিকায়নেও জাইকা কাজ করতে পারে। এ সময় তিনি চাহিদার ভিত্তিতে লোড পরিগণনার পদ্ধতি এবং প্রয়োজনীয় বিদ্যুতায়নের উৎস নিয়েও স্টাডি করার জন্য জাইকাকে অনুরোধ করেন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রতিমন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি। এ সময় তারা পারস্পারিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। 

প্রতিমন্ত্রী বাংলাদেশে নিযুক্ত জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধিকে স্বাগত জানিয়ে বলেন, ‘জাইকা বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী। মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটকে জাইকার সহযোগিতায় আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ প্রতিষ্ঠান করতে চাই।’

সমন্বিত মহা-পরিকল্পনা, নবায়নযোগ্য জ্বালানি, বায়ুবিদ্যুৎ, বিদ্যুৎ ব্যবহারের প্যাটার্ন পরিবর্তন, শিল্পে জ্বালানির চাহিদা, বিদ্যুৎ ও জ্বালানি খাতের আধুনিকায়ন, মহেশখালীর ভূমি উন্নয়ন, গ্যাস পাইপ লাইন ইত্যাদি বিষয় নিয়েও আলোচনা করা হয়।

জাইকার নবনিযুক্ত প্রধান প্রতিনিধি তোমোহিদে ইচিগুচি বলেন, ‘বাংলাদেশ আমার পুরনো স্টেশন। বাংলাদেশের উন্নয়ন গতির সঙ্গেই জাইকার গতি থাকবে। বাংলাদেশ পাওয়ার ম্যানেজমেন্ট ইনস্টিটিউটের উন্নয়নে জাইকা কাজ করবে।’   

বৈঠকে জাইকার বিদায়ী প্রধান প্রতিনিধি ইয়োহো হায়াকাওয়া উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী