মধ্যপাড়া পাথর খনিতে ফের উৎপাদন শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২২, ১৯:১৫আপডেট : ১৩ অক্টোবর ২০২২, ১৯:১৬

বিস্ফোরকের অভাবে বন্ধ হয়ে যাওয়া মধ্যপাড়া পাথর খনির উৎপাদন আবারও শুরু হয়েছে। ভারত থেকে আনা বিস্ফোরক ব্যবহার করে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) পাথর উৎপাদন শুরু করা হয়।

পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন,  ‘খন‌িটির উৎপাদন ক্ষমতা দ‌ৈন‌িক সর্বোচ্চ ৫ হাজার ৫শ’ মেট্রিক টন। এখন থ‌েকে মধ্যপাড়া খন‌ি হতে দৈনিক গড়‌ে উৎপাদন ৫ হাজার মেট্রিক টন হারে ‌উৎপাদন হব‌ে বলে আশা করা যায়।’

প্রসঙ্গত, অ্যামোনিয়াম নাইট্রেডসহ (বিস্ফোরক) বেশ কয়েকটি এক্সপ্লোসিভ সংকটে চলতি বছরের ১ মে খনিটি বন্ধ হয়ে যায়। এর আগেও গত ১৩ মার্চ একই কারণে খনি বন্ধ হয়েছিল। পরে ২৮ মার্চ চালু করা হয়।

খনি সূত্রে জানা যায়, বুধবার (১২ অক্টোবর) সকালে একশ’ টন পাথর (অ্যামোনিয়াম নাইট্রেড)  উৎপাদনের জন্য প্রয়োজনীয় বিস্ফোরক খনিতে পৌঁছায়। ১৫ অক্টোবর আরও ১২০ টন বিস্ফোরক চট্টগ্রামে পৌঁছাবে। চলতি মাসের শেষে আরও ১৫০ টন বিস্ফোরক বেনাপোলে পৌঁছার কথা রয়েছে। এ অবস্থায় আগামী ৬ মাস নিরবচ্ছিন্ন খনি পরিচালনা করা সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম