গ্রিড বিপর্যয়ে তদন্ত শেষের পথে, প্রতিবেদন রবিবার

সঞ্চিতা সীতু
২০ অক্টোবর ২০২২, ২১:০০আপডেট : ২০ অক্টোবর ২০২২, ২১:০০

বিদ্যুতের গ্রিড বিপর্যয়ের তদন্ত শেষের পথে। দেশের চার বিতরণ কোম্পানির গঠন করা চার তদন্ত কমিটির সঙ্গে যোগাযোগ করে জানা গেছে, আগামী রবিবার নাগাদ প্রতিবেদনগুলো মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। গ্রিড বিপর্যয়ের দিন দুটি প্রতিষ্ঠানই বরাদ্দ পাওয়া লোডের চাইতে বেশি বিদ্যুৎ নিচ্ছিলো বলে অভিযোগ পাওয়া গেছে। তবে এমনটি কেন করা হচ্ছিলো এবং কারা এর জন্য দায়ী—এটি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি বলে সূত্রগুলো জানায়।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) তদন্ত কমিটি ন্যাশনাল লোড ডেসপাস সেন্টার (এনএলডিসি) পরিদর্শন করে তথ্য যোগাড় করেছে বলে জানা যায়।

পিডিবি এবং ডিপিডিসি বলছে,  ইতোমধ্যে তাদের যে ফাইন্ডিংস তাতে দেখা যাচ্ছে—গ্রিড বিপর্যয়ের দিন দুটি প্রতিষ্ঠানই বরাদ্দ পাওয়া লোডের চাইতে বেশি নিচ্ছিলো। তবে এমনটি কেন করা হচ্ছিলো এবং কারা এর জন্য দায়ী এটি এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

ডিপিডিসি এবং আরইবি বলছে, তারা এখন কোনও সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। এখনও তথ্য যাচাই-বাছাই চলছে।

ডিপিডিসি তদন্ত কমিটির আহ্বায়ক বিতরণ কোম্পানিটির প্রধান প্রকৌশলী (গ্রিড) এ এইচ এম মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা আজকে এনএলডিসি পরিদর্শন করেছি। তবে এখনও কিছু তথ্য-প্রমাণের ঘাটতি রয়েছে। আশা করছি, আগামী দুদিনের মধ্যে সব কাজ শেষ করতে পারবো।

পিডিবি তদন্ত কমিটির একজন কর্মকর্তা জানান, তারা বরাদ্দের বাড়তি বিদ্যুৎ নেওয়ার প্রমাণ পেয়েছেন। চট্টগ্রামে বরাদ্দ লোডের চাইতে ৯ ভাগ বেশি বিদ্যুৎ নেওয়া হয়েছে। এছাড়া কুমিল্লা এবং ময়মনসিংহে ৩ ভাগ হারে বেশি বিদ্যুৎ নিচ্ছিলো পিডিবি। তবে সিলেটে বরাদ্দর চাইতে কম বিদ্যুৎ নেওয়া হচ্ছিলো।

গ্রিড বিপর্যয়ের পর পর পিজিসিবি একটি এবং মন্ত্রণালয় দুইটি তদন্ত কমিটি গঠন করে। ইতোমধ্যে এ ঘটনায় তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়িত্বে অবহেলায় পিজিসিবির দুই কর্মকর্তাকে গত রবিবার সাময়িক বরখাস্ত করা হয়।

সেদিন দুপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ গ্রিড বিপর্যয়ে দায়িত্বে অবহেলার কথা উল্লেখ করে পিজিসিবির দুই কর্মকর্তাকে শাস্তির আনার কথা জানান। একই সঙ্গে চলতি সপ্তাহের মধ্যেই বিতরণ কোম্পানির দায়ী ব্যক্তিদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলেও তিনি জানান। এর একদিন পরেই ১৭ অক্টোবর চার বিতরণ কোম্পানি তদন্ত কমিটি গঠন করে।

প্রসঙ্গত, গত ৪ অক্টোবর সারাদেশ যে গ্রিড বিপর্যয়ের ঘটনা ঘটেছিল ওই দিন বিতরণ কোম্পানি বরাদ্দ লোডের বাইরে বিদ্যুৎ নিচ্ছিলো বলে অভিযোগ রয়েছে। পিজিসিবি বার বার লোড কমানোর কথা বললেও তারা বিষয়টিকে গুরুত্ব দেয়নি।

/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী