ঘূর্ণিঝড় সিত্রাং: এক কোটি গ্রাহক বিদ্যুৎহীন

সঞ্চিতা সীতু
২৪ অক্টোবর ২০২২, ২২:১৩আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২২:৪৯

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশে প্রায় এক কোটি গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরমধ্যে প্রায় ৮৭ লাখ গ্রাহকই বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি)। এই বিতরণ কোম্পানির অধীন প্রায় ২৫ জেলায় বিদ্যুৎ সরবরাহ এই মুহূর্তে বন্ধ আছে। আর বাকি গ্রাহক ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এবং বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের (পিডিবি)। ঝড়ের প্রভাব বাড়তে শুরু করলে রাতের মধ্যে এই সংখ্যা আরও বেড়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে বিতরণ কোম্পানিগুলো।

আরইবি জানায়, ঝড়ের প্রভাব পড়তে শুরু করার আগে সোমবার সকালেই দেশের সাতটি পল্লী বিদ্যুৎ সমিতি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয় তারা। রাতে সব মিলিয়ে বন্ধ করা হয় ৩১টি সমিতির বিদ্যুৎ সরবরাহ। এই সমিতিগুলোর মোট গ্রাহক সংখ্যা ৮৭ লাখ ৪১ হাজার।

আরইবি সদস্য আমজাদ হোসেন বলেন, সর্বশেষ আপডেট অনুযায়ী আমাদের প্রায় ৮৭ লাখ গ্রাহক বিদ্যুৎ সরবরাহের বাইরে রয়েছে। ইতোমধ্যে উপকূলীয় এলাকাগুলোতে ঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। ঝড়ো হাওয়ার প্রভাবে অনেক স্থানে গাছ পড়ে সরবরাহ লাইন ছিঁড়ে গেছে, পোল ক্ষতিগ্রস্ত হয়েছে। ঝড়ো হাওয়ার কারণে মেরামতের কাজ করা সম্ভব হচ্ছে না।

অন্যদিকে ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) জানায়, বিকাল নাগাদ ঝড়ের প্রভাব পড়তে শুরু করার পর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাঁচ জেলায় একেবারেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়৷ জেলাগুলো হচ্ছে—বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল ও মাগুরা। ওয়েস্টজোনের সব মিলিয়ে গ্রাহক সংখ্যা প্রায় ১৪ লাখের কাছাকাছি। এরমধ্যে এক-তৃতীয়াংশ গ্রাহক উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

ওজোপাডিকো’র ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আজহারুল ইসলাম জানান, আমাদের পাঁচ জেলায় এখন বিদ্যুৎ নেই। এসব জেলার মধ্যে চারটিতে ৩৩ কেভি লাইনে সমস্যার কারণে বিদ্যুৎ নেই। ঝড় শেষ না হলে এগুলো মেরামত করা কঠিন হবে। অন্যদিকে গ্রিড ট্রান্সফরমারে সমস্যার কারণে মাগুরায় বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না।

এদিকে পিডিবি চট্টগ্রাম সূত্র জানায়, ভোলায় ঝড়ের প্রভাব বেশি হওয়াতে ভোলা বিদ্যুৎকেন্দ্র বন্ধ রাখা হয়েছে। একই সঙ্গে ভোলায় বিদ্যুৎ সরবরাহও বন্ধ আছে। এছাড়া চট্টগ্রাম পিডিবির অধীন বেশ কিছু এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে গাছ পড়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে।

/এমএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম