বিদ্যুৎ সরবরাহ পুরো স্বাভাবিক হতে আরও একদিন লাগবে: নসরুল হামিদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২২, ১৭:১৪আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৭:৪৮

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ঝড়ে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ সেবার বাইরে চলে যায়। এরমধ্যে ৭০ ভাগের সরবরাহ আজ মঙ্গলবার বিকালের মধ্যে স্বাভাবিক হবে। বাকিদের সরবরাহ স্বাভাবিক করতে আগামীকাল (বুধবার) দুপুর পর্যন্ত সময় লাগবে।

মঙ্গলবার (২৫ অক্টোবর) দুপুরে সচিবালয়ে এক তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এই সময় বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী আরও জানান, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় গাছপালার ডাল ও বৈদ্যুতিক খুঁটি ভেঙে, তার ছিঁড়ে বৈদ্যুতিক লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে অনেক জায়গায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। লাইন মেরামতে বিদ্যুৎকর্মীরা সর্বাত্মক কাজ করছেন।

তিনি বলেন, কোথাও বৈদ্যুতিক লাইনে ভাঙা গাছপালা কিংবা তার ছিঁড়ে পড়ার তথ্য থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ অফিসকে অবহিত করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো। আশা করছি সবার সহযোগিতায় দ্রুততম সময়ে ক্ষতিগ্রস্ত সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবে।

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সারা দেশে ৮০ লাখ গ্রাহক বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন। মঙ্গলবার বিকালের মধ্যে ৭০ শতাংশ এবং বুধবারের মধ্যে শতভাগ বিদ্যুৎ কানেক্টিভিটির আওতায় চলে আসবে। এই তথ্য উল্লেখ করে নসরুল হামিদ জানান, বিতরণ সংস্থা আরইবি, বিপিডিপি, ওজোপাডিকো ও নেসকো’র গ্রাহকরা রয়েছেন এর মধ্যে। লাইন ঠিক না করা পর্যন্ত সেসব এলাকায় বিদ্যুৎ দেওয়া যাবে না।

তিনি বলেন, বিতরণ সংস্থার কর্মীরা দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করছেন। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ভোলা, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী ও চট্টগ্রামে। বেশ কিছু উপকেন্দ্রে পানি উঠে গেছে। ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে।

/এসএনএস/এফএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের