জেট ফুয়েল: অভ্যন্তরীণে দাম বেড়েছে, কমেছে আন্তর্জাতিকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ অক্টোবর ২০২২, ১৯:০৩আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৯:৩০

অভ্যন্তরীণ গন্তব্যের জন্য উড়োজাহাজের জ্বালানি জেট ফুয়েলের দাম ৫ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। পাশাপাশি আন্তর্জাতিক গন্তব্যের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ৯ সেন্ট কমিয়ে করা হয়েছে ১ ডলার।

সবশেষ সেপ্টেম্বর মাসে জেট ফুয়েলের দাম ১২৫ টাকা প্রতি লিটার নির্ধারণ করা হয়েছিল।

জানা যায়, গত বুধবার নতুন এই দাম কার্যকর হয়। 

গত জুন মাসে ছিল লিটারপ্রতি ১১১ টাকা, জুলাইয়ে বাড়িয়ে তা ১৩০ টাকা করা হয়। পরের মাস আগস্টে কমিয়ে ১২৭ এবং সেপ্টেম্বরে আরও কমিয়ে ১২৫ টাকা করে।

এই দামবৃদ্ধির প্রভাবে উড়োজাহাজের অভ্যন্তরীণ টিকিটের দাম বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ হিসেবে তারা বলছেন, এয়ারলাইন্সের খরচের প্রায় ৬০ থেকে ৭০ ভাগ ধরা হয় বিমানের জ্বালানি খরচ।

প্রসঙ্গত, প্রতি মাসেই বিপিসি আন্তর্জাতিক বাজারের সাথে মিলিয়ে জেট ফুয়েলের দাম সমন্বয় করে থাকে। 

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী