এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব

সঞ্চিতা সীতু
২১ নভেম্বর ২০২২, ১৯:১৩আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩, ১১:৩০

পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ার পর এবার গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে পশ্চিমাঞ্চলের বিদ্যুৎ বিতরণ কোম্পানি ওয়েস্টজোন। বাকি বিদ্যুৎ বিতরণের দায়িত্বে থাকা আর ৫ কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাব তৈরির কাজ করছে বলে জানা গেছে।

এদিকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বলছে, প্রস্তাবটি তারা এখনও হাতে পায়নি। সব প্রস্তাব হাতে পেলে যাচাই-বাছাই করে গণশুনানিতে যেতে পারে বলে কমিশন সূত্র জানায়।

প্রসঙ্গত, আজ সোমবার পাইকারিতে বিদ্যুতের দাম ১৯.৯২ ভাগ বাড়ানোর ঘোষণা দেয় বিইআরসি। এতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিদ্যুতের দাম প্রতি কিলোওয়াট/ ঘণ্টা ৫ টাকা ১৭ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ২০ পয়সা করা হয়। বিতরণ কোম্পানিগুলোকে বিল মাস ডিসেম্বর থেকে এই দাম পরিশোধ করতে হবে।

এ বিষয়ে পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ওজোপাডিকো) এক কর্মকর্তা জানান, ইতোমধ্যে জমা দেওয়া আবেদনে ২০ ভাগ দাম বাড়ানোর প্রস্তাব করেছেন তারা। মূলত পাইকারি দাম বাড়াতে খুচরা বিদ্যুৎ বিক্রির প্রভাব বিবেচনা করে এই দাম বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, খুলনা বরিশালসহ দক্ষিণ-পশ্চিমের ২১ জেলায় বিদ্যুৎ বিতরণ করে কোম্পানিটি।

এই বিষয়ে জানতে চাইলে কমিশনের সদস্য আবু ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা এখনও তাদের প্রস্তাব হাতে পাইনি। হয়তো ডাকযোগে পাঠিয়েছে।’

তিনি বলেন, ‘বিতরণ কোম্পানিগুলো যদি সবাই দাম বাড়ানোর প্রস্তাব দেয় তাহলে কমিশনের নিয়ম অনুযায়ী আমরা তথ্য যাচাই-বাছাই করে গণশুনানি করবো। এরপর কমিশন কোনও সিদ্ধান্ত নিলে সেটা তখনকার বিষয়।’

এদিকে জানতে চাইলে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) ব্যবস্থাপনা পরিচালক বিকাশ দেওয়ান বলেন, ‘আমরা এখনও আবেদন করিনি। কিন্তু আবেদন করার প্রস্তুতি নিচ্ছি। এখনও আমার অফিসে এ বিষয়ে কাজ চলছে। চলতি সপ্তাহের মধ্যে প্রস্তাব দেওয়া হবে বলে জানা যায়।’

এদিকে বিদ্যুতের দাম নিয়ে আজকের সংবাদ সম্মেলনে কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল জানান, বিতরণ কোম্পানিগুলো পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত গ্রাহক পর্যায়ে দাম বাড়াতে পারবে না। তিনি বলেন, ‘বিতরণ কোম্পানিগুলো প্রস্তাব দেবে, গণশুনানি হবে, এরপর আদেশ দিলে দাম বাড়বে।

এদিকে দুপুরে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদও এখনই গ্রাহক পর্যায়ে দাম বাড়বে না বলে জানিয়েছিলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় সারা পৃথিবীতেই বিদ্যুৎ-জ্বালানির প্রাইস অ্যাডজাস্টমেন্ট করতে হচ্ছে। গ্রাহক পর্যায়ে দাম বাড়ার বিষয়টি নির্ভর করবে মাঠপর্যায়ের তথ্যের ওপর। সবকিছু যাচাই-বাছাই করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

 

/আরকে/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের