ভারতের বিদ্যুতে উত্তরাঞ্চলের সংকট সমাধানের আশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৪:২৭আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:২৭

দেশের উত্তরাঞ্চলের বিদ্যুৎ সমস্যা সমাধানে আপাতত ভারতের আদানি বিদ্যুৎ কেন্দ্রকেই বড় ভরসা হিসেবে দেখা হচ্ছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ রবিবার (৪ ডিসেম্বর) ঢাকায় এক সেমিনারে জানান, আগামী মার্চে আদানির বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে। এরপর আসবে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে। উত্তরাঞ্চলে বিদ্যুৎ বিতরণ করা নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) সেমিনারের আয়োজন করে।

প্রতিমন্ত্রী বলেন, এখানে দুটি বিষয় উঠে এসেছে। একটি নিরবচ্ছিন্ন বিদ্যুৎ। অন্যটি হচ্ছে বকেয়া বিল। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে হলে পাওয়ার গ্রিড কোম্পানির  (পিজিসিবি)  কাজে আরও জোর দিতে হবে। অন্যদিকে বিল আদায় শতভাগ করতে হলে প্রি পেইড মিটারে যেতেই হবে। নেসকো যে পরিকল্পনা করেছে তাতে আগামী বছরই প্রি প্রেইডে যেতে পারবে বলে আশা করছি।

তিনি বলেন, গ্রাহক সেবা বাড়াতে প্রযুক্তির সহায়তা নেওয়া উচিত। কোম্পানিগুলো শুধু পরিকল্পনা করলেই হবে না, টাইমলাইন নির্ধারণ করতে হবে। সে টাইমলাইন ধরে কাজ হচ্ছে কিনা তাও মনিটরিং করাটা জরুরি।

নেসকো আয়োজিত সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

প্রতিমন্ত্রী আরও বলেন, গ্রাহকসেবার দিক থেকে এখন আমরা অনেক ভালো জায়গায় আছি। মাঝে কিছু সংকট তৈরি হলেও এখন তা আমরা কাটিয়ে উঠেছি। আগামী বছরগুলোতে আমরা আরও ভালো ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারবো বলে আশা করছি।

প্রসঙ্গত, আদানি বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শেষ হলেও এখনও সঞ্চালন লাইন নির্মাণ শেষ হয়নি। এজন্য এই বিদ্যুৎ সঞ্চালন করা সম্ভব হচ্ছে না। প্রতিমন্ত্রী সেমিনারে বলেন, আগামী মার্চের মধ্যে আদানির বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হবে। এছাড়া তিনি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, কীভাবে আমরা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দেবো সেই পরিকল্পনা করতে হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে যে সমস্যা আছে তা দূর করতে হবে। নেসকো কীভাবে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করবে তার পরিকল্পনা এখানে দেখানো হয়েছে।

নসরুল হামিদ নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। নেট মিটারিং এর মাধ্যমে সোলার প্যানেল বসানো, প্রাথমিক বিদ্যালয়ে সোলার প্যানেল বসানো, সৌর সেচ পাম্প সম্প্রসারণ এবং গ্রাহকের বিদ্যুৎ বিল দেওয়ার বিষয়টি ডিজিটাল করার ওপরও জোর দেন।

সেমিনারে বক্তব্য রাখেন বিদ্যুৎ সচিব হাবিবুর রহমান, টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) চেয়ারম্যান মুনিরা সুলতানা, বিপিএমআই এর পরিচালক মো. আলাউদ্দিন, পাওয়ার সেলের মহাপরিচালক মোহাম্মদ হোসাইন এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম। 

/এসএনএস/এফএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান