ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে আগ্রহী বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২৩, ২৩:৩৭আপডেট : ০৪ জানুয়ারি ২০২৩, ২৩:৩৭

ভারত থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি পেতে চাই, ইতিবাচক আলোচনার প্রেক্ষিতে সহযোগিতার ক্ষেত্র আরও বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৪ জানুয়ারি) দিল্লীতে ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী হারদীপ পুরি’র সাথে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

তিনি এ সময় ডিজেল আমদানি, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন, ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড, জ্বালানি সহযোগিতা বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও মানবসম্পদ উন্নয়ন, এলএনজি আমদানি, অফশোর গ্যাস অনুসন্ধান ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়া তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী বাংলাদেশের জ্বালানি খাতের সার্বিক অবস্থা নিয়ে আলোকপাত করেন।

ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং আবাসন ও নগরবিষয়ক মন্ত্রী আগামী ফেব্রুয়ারিতে ভারতের জ্বালানি সপ্তাহে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে বলেন, জ্বালানি সহযোগিতার ক্ষেত্র বাড়াতে ভারত, বাংলাদেশের সাথে নিবিড়ভাবে কাজ করবে। বাংলাদেশ জ্বালানি বাজার উন্মুক্ত করতে চাইলে ভারত প্রয়োজনীয় সহযোগিতা করবে। এ সময় তিনি বলেন, পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধুনিকায়ন ও মানবসম্পদ উন্নয়নে একসাথে কাজ করা যেতে পারে।

আলোচনাকালে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। 

/এসএনএস/এমএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক