নেপাল-ভুটানের বিদ্যুৎ আনতে ভারতের সহযোগিতা চায় বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৫ জানুয়ারি ২০২৩, ০০:৫৮আপডেট : ০৫ জানুয়ারি ২০২৩, ০০:৫৮

দেশে বিদ্যুতের চাহিদা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে উল্লেখ করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘আসাম থেকে বিদ্যুৎ আমদানি করতে পারলে বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে নিরবচ্ছিন্ন সরবরাহ টেকসই হবে। ভারত থেকে ১১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করলেও আরও বিদ্যুৎ আমদানি করতে চাই। নেপাল বা ভুটান থেকে জল বিদ্যুৎ আমদানিতে ভারতের দৃশ্যমান সহযোগিতা কাম্য।’

বুধবার (৪ জানুয়ারি) রাতে দিল্লিতে ভারতের সঙ্গে বাংলাদেশের বিদ্যুৎ সহযোগিতা সংক্রান্ত দ্বিপাক্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশের পক্ষে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং ভারতের পক্ষে ভারতের বিদ্যুৎ এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী রাজ কুমার সিং নিজ নিজ দেশের নেতৃত্ব দেন। সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় পারস্পারিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

ভারতের বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি রফতানি করতে চায়– সভায় এ বিষয়টি নিয়েও আলোচনা হয়। নসরুল হামিদ এসময় বিদ্যুৎ ও জ্বালানির তুলনামূলক মূল্য, সঞ্চালন ব্যবস্থা, পাওয়ার ট্রেড ও বিদ্যুৎ খাতে বিনিয়োগ নিয়ে আলোকপাত করেন।

ভারতের বিদ্যুৎ এবং নতুন ও নবায়নযোগ্য জ্বালানিমন্ত্রী রাজ কুমার সিং বলেন, ‘ভারত থেকে বাংলাদেশের উত্তরাঞ্চলে বিদ্যুৎ দেওয়া যেতে পারে।’

আর নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়ে সহযোগিতার আশ্বাস দিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে আমরা একসঙ্গে এগিয়ে যেতে পারি। আজকের আলোচ্য বিষয়সমূহ আরও পরীক্ষানিরীক্ষা করে পরবর্তী জয়েন্ট স্টেরিয়ারিং কমিটিতে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।’
 
আলোচনাকালে অন্যান্যের মাঝে বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান, পিডিবির চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান ও ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম