আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ

গুলশান ও বনানীতে তিন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:১৪আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:২৯

বিদ্যুৎ বিভাগ দীর্ঘদিন ধরেই আবাসিক ভবনে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ ব্যবহার করা যাবে না বলে নিষেধাজ্ঞা জারি করলেও বেড়েই চলেছে এই প্রবণতা। তাই বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, গ্রাহকসেবার মান উন্নয়ন ও আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার রোধে বিদ্যুৎ বিচ্ছিন্নকরণ অভিযান চালাচ্ছে। এরই অংশ হিসেবে আবাসিক ভবন বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য গুলশানে দুটি ও বনানীতে একটি ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো)।

বুধবার (১ ফেব্রুয়ারি) রাজধানীর গুলশান, বনানী, বারিধারা এলাকায় এ অভিযান পরিচালনা করে ডেসকো।

ডেসকো জানায়, গ্রাহকদের রাজউকের বাণিজ্যিক ভবন ব্যবহারের সার্টিফিকেট গ্রহণের নোটিশ দেওয়া হয়েছিল। অন্যথায় সংযোগ বিচ্ছিন্ন করা হবে বলে জানানো হয়।

অভিযানকালে ডেসকোর উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়া বলেন, এই প্লটগুলো আবাসিক প্ল্যানে নির্মাণ করা হলেও তাতে বাণিজ্যিক সংযোগ ব্যবহার করা হচ্ছিল। আমরা আবাসিক ভবনে বাণিজ্যিক সংযোগ ব্যবহার না করার জন্য আগে থেকেই গ্রাহকদের নোটিশ দিয়ে আসছি। তারা যেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অনুমতিপত্র গ্রহণ করে। তবে নির্দিষ্ট সময়ের পরেও যারা ডকুমেন্ট জমা দেননি, তাদের সংযোগগুলো আজ বিচ্ছিন্ন করা হচ্ছে।

তিনি বলেন, আমরা মোট ১৭৮টি ভবন মালিককে চিঠি দিয়েছিলাম। যথাযথ ডকুমেন্টস না থাকায় এখন পর্যন্ত ২৮টি ভবনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ধারাবাহিকভাবে আমাদের এ অভিযান চলমান থাকবে।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী