রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

দ্বিতীয় ইউনিটে মূল কুল্যান্ট পাইপলাইনের ওয়েল্ডিং সম্পন্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৪আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৪

নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের রিয়্যাক্টর ভবনে মূল কুল্যান্ট পাইপলাইনের (এমসিপি) ওয়েল্ডিংয়ের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। ২৮টি জয়েন্টের সংযোগকরণ, ওয়েল্ডিং এবং হিট ট্রিটমেন্টে সময় লেগেছে ৬০ দিন। অতিরিক্ত ছয় দিন লেগেছে বিশেষ ধরনের স্টেইনলেস স্টিলের সাহায্যে প্রলেপ প্রদানের কাজে। এই বিশেষ প্রলেপ পাইপলাইনকে ক্ষতিকারক বস্তুর প্রভাব থেকে রক্ষা করবে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) এ কেন্দ্র নির্মাণকারী রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান রোসাটমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মূল কুল্যান্ট পাইপলাইন মূলত একাধিক পাইপের সমন্বয়ে গঠিত যা, প্রাইমারি সার্কিটের সঙ্গে যুক্ত থাকে। এতে ৪টি লুপ রয়েছে এবং প্রতিটি রিয়্যাক্টর, রিয়্যাক্টর কুল্যান্ট পাম্প এবং বাষ্প জেনারেটরের সঙ্গে সংযুক্ত। মূল কুল্যান্ট পাইপলাইনটি ১৪০ মিটার দীর্ঘ এবং এর অভ্যন্তরীণ ব্যাস ৮৫০ মিমি এবং মোট ওজন ২৩৮ টন।

এ বিষয়ে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ প্রকল্পের পরিচালক আলেক্সি ডেইরি বলেন, ‘বিদ্যুৎকেন্দ্র পরিচালনার সময় এই মূল কুল্যান্ট পাইপলাইনের মধ্য দিয়ে ৩২০ ডিগ্রি সেন্টিগ্রেট তাপমাত্রায় কুল্যান্ট (শীতলীকরণ পদার্থ) প্রবাহিত করা হবে। অতএব, এটি একটি দায়িত্বপূর্ণ কাজ, যাতে শুধু অত্যন্ত অভিজ্ঞ ওয়েল্ডারদেরই নির্বাচন করা হয়। উচ্চমান ও নির্ভরযোগ্যতা নিশ্চিত করার লক্ষ্যে কাজের বিভিন্ন পর্যায়ে
প্রতিটি ওয়েল্ডিং জয়েন্টের ৭টি ইন্সপেকশন করা হয়ে থাকে।’

গুরুত্বপূর্ণ এই কাজের সঙ্গে রুশ প্রতিষ্ঠান এনার্গোস্পেতসমন্তাঝের শতাধিক কর্মী যুক্ত ছিলেন। অন্য রুশ প্রতিষ্ঠান নিকিমিত-এতমস্ত্রয় কারিগরি, বিশেষজ্ঞ ও পরামর্শ সহায়তা প্রদান করেছে।

প্রসঙ্গত, রূপপুরে ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতার ভিভিআর-প্রযুক্তির রিয়্যাক্টরের দুটি ইউনিট তৈরি হবে। আগামী ২০২৩ সালে কেন্দ্রটির প্রথম ইউনিট এবং ২০২৪ সালে দ্বিতীয় ইউনিট চালু হবার কথা রয়েছে।

/এনএআর/এনএআর/
সম্পর্কিত
৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহারে দিতে হবে না বাড়তি দাম
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী