আদানি থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০২৩, ২০:৩৭আপডেট : ০৯ মার্চ ২০২৩, ২১:৩৩

ভারতের বিদ্যুৎকেন্দ্র আদানি থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। সব ধরনের প্রস্তুতি শেষে বৃহস্পতিবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করে আদানি। মোট ২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে বিদ্যুৎকেন্দ্রটি।

পিজিসিবির তথ্য কর্মকর্তা এবিএম বদরুদ্দোজা সুমন বিষয়টি নিশ্চিত করেছে।

তিনি বলেন, ‘সন্ধ্যা সাতটা ৩৮ মিনিটে বাংলাদেশের সঙ্গে বিদ্যুৎ সংযোগ শুরু করে আদানি।’

জানতে চাইলে আদানি পাওয়ারের বাংলাদেশের এক কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আপাতত ২৫ মেগাওয়াট যাচ্ছে। ধীরে ধীরে এই বিদ্যুৎ সরবরাহ বাড়বে।’ সব মিলিয়ে ৭৪৬ মেগাওয়াট বিদ্যুৎ বাংলাদেশের সঞ্চালন লাইনে দেওয়া হবে বলেও তিনি জানান।

এদিকে বিদ্যুৎ বিভাগ থেকে রাত ৯টার দিকে জানানো হয়, ভারতের ঝাড়খন্ডের আদানি বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ আজ ৯ মার্চ সন্ধ্যা ৭টা ৩৮ মিনিটে বাংলাদেশ গ্রিডের সঙ্গে সিন্ক্রোনাইজ করে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। এই কেন্দ্রের বিদ্যুৎ সঞ্চালনের জন্য পিজিসিবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা থেকে রহনপুর হয়ে বগুড়া পর্যন্ত ১৩৪ কিলোমিটার দীর্ঘ ৪০০ কেভি বিদ্যুৎ সঞ্চালন লাইন এবং বগুড়ায় ৪০০/২৩০ কেভি গ্রিড উপকেন্দ্র নির্মাণ করেছে। আজ রাত ৯টা নাগাদ নবনির্মিত লাইন ও গ্রিড উপকেন্দ্রের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সঞ্চালনের পরিমাণ ২৫ থেকে বেড়ে ৫০ মেগাওয়াট হবে।

প্রসঙ্গত, বিদ্যুৎ ক্রয়চুক্তির অধীনে কয়লা আমদানির মূল্য কমাতে আলোচনার জন্য আদানি পাওয়ার লিমিটেডকে চিঠি দিয়েছে বাংলাদেশ। এই চিঠির পরিপ্রেক্ষিতে গত মাসে আদানির একটি দল ঢাকায় এসে একদিনের আলোচনা শেষ করে ভারতে ফিরে যান। তবে দামের বিষয়টি সে সভায় চূড়ান্ত হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৫ সালের জুনে প্রথমবার বাংলাদেশ সফর করেন। তখন ভারতের সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের জন্য সাড়ে ৪ বিলিয়ন ডলারের চুক্তি সই হয়। এই চুক্তির ধারাবাহিকতায় আদানির সঙ্গে বিদ্যুৎ ক্রয়চুক্তি করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

/এসএনএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম