৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার কেনার সিদ্ধান্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ১৭:০৩আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ১৭:০৩

বিদ্যুতের ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার সিস্টেমসহ কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের জন্য এই প্রি-পেইড মিটার কেনা হবে। এ জন্য ব্যয় হবে ১ হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকা।

বুধবার (১২ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

সভা শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের বলেন, ‘বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ৫ লাখ স্মার্ট প্রি-পেইড মিটার সিস্টেমসহ যৌথভাবে জেভিসিএ অব ওসিইউলিন টেক বিডি লিমিটেড এবং এসকিউ ওয়ারার অ্যান্ড ক্যাবল কোম্পানি লিমিটেড থেকে ১ হাজার ২৩৫ কোটি ১৩ লাখ ২২ হাজার ৫০৩ টাকায় ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।’

এছাড়া বিদ্যুৎ মন্ত্রণালয়ের আরেক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ বিভাগের অধীন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক যৌথভাবে এসকিউ ট্রেডিং অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ওসান গ্রুপ লিমিটেড থেকে ৩০ কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৮০০ টাকায় ১০ হাজার সিটি/পিটি রেটেড অন-লাইন থ্রি-ফেজ স্মার্ট মিটার সিস্টেমসহ ‘টার্ন-কি’ ভিত্তিতে ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম