চুলা জ্বালানোর আগেই দরজা-জানালা খুলে রাখার আহ্বান তিতাসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ এপ্রিল ২০২৩, ২১:৫৪আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ২১:৫৪

চুলা জ্বালানোর আগে রান্নাঘরের দরজা-জানালা ১৫ মিনিট খুলে রাখার আহ্বান জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

বুধবার (২৬ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় তিতাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রান্নাঘরের চুলা জ্বালানোর আগে দরজা-জানালা খুলে ১৫ মিনিট অপেক্ষা করুন। এরপর নির্ভয়ে ও নির্বিঘ্নে রান্না করুন।

এছাড়া যেকোনও প্রয়োজনে তিতাসের হট লাইন ১৬৪৯৬ নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, গত সোমবার (২৪ এপ্রিল) রাত ১১টা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যাচ্ছিল। অনেকে আতঙ্কিত হয়ে রাস্তায় নেমে আসেন। বাসা-বাড়ির গ্যাসের মেইন সুইচ বন্ধ করে দেন। এরপর জ্বালানি মন্ত্রণালয় ও তিতাস কর্তৃপক্ষ জানায় যে, ঈদে শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকায়, এবং সঞ্চালন ও বিতরণ লাইনে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় (ওভার-ফ্লো) বাইরে গন্ধ আসছে। তিতাসের জরুরি ও টেকনিক্যাল টিম ওই রাতেই বিষয়টি নিয়ে কাজ করে এক ঘণ্টার মধ্যে সমস্যার সমাধান করে। নগরবাসীকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দেয় তিতাস কর্তৃপক্ষ। 

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম