মোখা’র প্রভাবে এলএনজি সরবরাহ বিঘ্নিত, গ্যাসের চাপ কম থাকবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মে ২০২৩, ১১:৩৭আপডেট : ১৩ মে ২০২৩, ১১:৩৭

অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠায় মহেশখালীর এলএনজি টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। এর ফলে ঢাকাসহ তিতাসের অধীন বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ কম থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কোম্পানি।

শনিবার (১৩ মে) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ তথ্য জানায়।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘূর্ণিঝড় ‘মোখা’র কারণে এলএনজি সরবরাহ কমে যাওয়ায় তিতাস অধিভুক্ত এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করবে। এলএনজি সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত গ্যাসের স্বল্প চাপ থাকবে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, ঝড়ের প্রভাবে সাগর এখন উত্তাল। এজন্য কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্রবন্দরগুলোকে ৮ নম্বর মহাবিপদ সংকেত এবং পায়রা ও মোংলা সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এ কারণে মহেশখালির দু'টি ভাসমান এলএনজি টার্মিনাল হতে গতকাল শুক্রবার ১২ মে রাত ১১টা থেকে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। ফলে চট্টগ্রাম ও কুমিল্লা অঞ্চলে শনিবার গ্যাস সরবরাহ বিঘ্নিত হবে বলে আগেই জানিয়েছিল বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

/এসএনএস/ইউএস/
সম্পর্কিত
গ্যাস সংকটে ৩০০ কারখানা বন্ধ, প্রায় দুই মিলিয়ন ক্ষতি, পিঠ দেয়ালে ঠেকে গেছে: বিকেএমইএ সভাপতি
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
নতুন আসা কার্গো জাহাজে কিছুটা স্বস্তি, কমবে কি গ্যাস সংকট?
সর্বশেষ খবর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনের তারিখ ঘোষণা
রংপুরে ৪ খুন: পুলিশের দাবি ডাকাতি, স্বজনরা বলছেন বাড়ি করার সময় চাঁদা চেয়েছিল
রংপুরে ৪ খুন: পুলিশের দাবি ডাকাতি, স্বজনরা বলছেন বাড়ি করার সময় চাঁদা চেয়েছিল
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
অস্ত্র মামলায় আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পেছালো
ইউরোপের প্রতিবন্ধীবান্ধব দ্বীপভ্রমণের সেরা পাঁচ স্থান
ইউরোপের প্রতিবন্ধীবান্ধব দ্বীপভ্রমণের সেরা পাঁচ স্থান
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
মাছ কেটে স্বাবলম্বী তারা 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান কি ছুটিতে যাচ্ছেন?
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর
৪০ ক্যামেরা বসিয়েও খোঁজ মেলেনি সুন্দরবনের সেই বাঘিনীর