যে কাতার বাংলাদেশকে এলএনজি দিতো, তারাই এখন যুক্তরাষ্ট্রের ক্রেতা

আন্তর্জাতিক ডেস্ক 
২৪ অক্টোবর ২০২৬, ১৯:০০ আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ১৯:১৩

ইরান যুদ্ধ শুরু হওয়ার আগে বাংলাদেশসহ বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রফতানিতে অন্যতম শীর্ষে ছিল কাতার। বাংলাদেশ কাতার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় প্রতি বছর প্রায় ৪০ কার্গো এলএনজি আমদানি করতো। তবে যুদ্ধ শুরুর মাত্র আট মাসের মাথায় পরিস্থিতি সম্পূর্ণরূপে বদলে গেছে। নিজেদের উৎপাদন সক্ষমতা ক্ষতিগ্রস্ত হওয়ায় ও প্রধান সামুদ্রিক পথ অবরুদ্ধ থাকায় এখন প্রধান প্রতিযোগী দেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকেই এলএনজি কিনতে বাধ্য হচ্ছে উপসাগরীয় এই দেশটি।

বৃহস্পতিবার মার্কিন এলএনজি রফতানি কারক প্রতিষ্ঠান ‘চেনিয়েরে এনার্জি’র সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ‘কাতারএনার্জি’। চুক্তি অনুযায়ী, ২০৫৪ সাল পর্যন্ত প্রতি বছর ৪০ লাখ মেট্রিক টন এলএনজি কিনবে কাতার। যুক্তরাষ্ট্রের ‘হেনরি হাব’ ভিত্তিক মূল্যের সঙ্গে নির্দিষ্ট ফি যোগ করে নির্ধারিত মূল্যে ২০৩০-এর দশক থেকে এই সরবরাহ শুরু হবে। চেনিয়েরে এনার্জির প্রধান নির্বাহী জ্যাক ফুসকো এক বিবৃতিতে জানান, তারা সাবাইন পাস ও কর্পাস ক্রিস্টি থেকে চলতি শতকের প্রথমার্ধ জুড়ে কাতারএনার্জিকে নির্ভরযোগ্যভাবে গ্যাস সরবরাহের অপেক্ষায় রয়েছেন।

হিউস্টনভিত্তিক গ্যাসবাজার বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ‘র‍্যাপিডান এনার্জি’র বৈশ্বিক গ্যাস ও এলএনজি বিষয়ক পরিচালক অ্যালেক্স মানটনের মতে, বিশ্বজুড়ে ৪০ কোটি মেট্রিক টনের বেশি এলএনজি বাণিজ্যের তুলনায় এই পরিমাণটি এক শতাংশের কম হলেও একক চুক্তি হিসেবে যুক্তরাষ্ট্রে এটি অন্যতম বড় ঘটনা। এই চুক্তি প্রমাণ করে যে ইরান যুদ্ধ কীভাবে মার্কিন কোম্পানিগুলোর সুবিধার্থে বৈশ্বিক জ্বালানি বাজারকে পুনর্গঠন করছে এবং আমেরিকান এলএনজি রফতানিকারকদের আধিপত্য শক্ত করছে। যুদ্ধ শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের চেনিয়েরে এবং ‘ভেঞ্চার গ্লোবাল’-এর শেয়ারের দাম যথাক্রমে ২৬ শতাংশ ও ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

উৎপাদনে বড় ধাক্কা ও হরমুজ প্রণালি সংকট

যুদ্ধের আগে এলএনজি রফতানিতে যুক্তরাষ্ট্রের পরই ছিল কাতারের অবস্থান। তবে গত মার্চে কাতারের মূল উৎপাদন কেন্দ্র ‘রাস লাফান’-এ ইরান বোমা হামলা চালানোর পর থেকে তাদের গ্যাস রফতানি ধসে পড়ে। সেই হামলায় দুটি উৎপাদন লাইন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, যা কাতারের মোট এলএনজি রফতানি সক্ষমতার প্রায় ১৭ শতাংশ অকার্যকর করে দেয়।

কাতারের জ্বালানিমন্ত্রী সায়াদ শেরিদা আল-কাআবি জানান, রাস লাফানের ক্ষয়ক্ষতি মেরামত করতে প্রায় তিন বছর সময় লাগবে। মার্চের ওই হামলার পর থেকে প্রতি মাসেই ‘ফোর্স মেজেরা’, যা অনাকাঙ্ক্ষিত ও অনিয়ন্ত্রণযোগ্য ঘটনার কারণে চুক্তি পালনে অক্ষমতা হিসেবে পরিচিত, ঘোষণা করে আসছে দেশটি। গত সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক সাক্ষাৎকারে আল-কাআবি বলেন, ‘এই হামলা আগামী কয়েক বছরের জন্য আমাদের উৎপাদন সক্ষমতায় বড় আঘাত হেনেছে’। তিনি আরও জানান, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ পাঠানো যাচ্ছে না বলে কাতার বর্তমানে খুবই সামান্য পরিমাণে এলএনজি রফতানি করতে পারছে।

বিশ্লেষক অ্যালেক্স মানটন জানান, মেরামত শেষ হলেও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি কেমন হবে তা অনিশ্চিত। হরমুজ প্রণালিতে ইরান যেভাবে ট্যাঙ্কারে হামলা চালিয়ে যাচ্ছে, তাতে সেখানে চলাচলের স্বাধীনতা হয়তো আর কখনোই স্বাভাবিক হবে না- এমন আশঙ্কার কারণেই চেনিয়েরের সঙ্গে এই দীর্ঘমেয়াদী চুক্তি করেছে কাতার। তিনি ব্যাখ্যা করেন, এলএনজি মূলত জলপথে পরিবহনযোগ্য পণ্য হওয়ায় হরমুজ এড়িয়ে যাওয়ার ভিন্ন কোনও পথ নেই। সমুদ্রপথ ছাড়া বিকল্প না থাকায় কাতার সেখানে আটকে গেছে।

আন্তর্জাতিক বাজারে অবস্থান ধরে রাখার চেষ্টা

উৎপাদন কেন্দ্রের ক্ষতি এবং হরমুজ প্রণালি অবরুদ্ধ হওয়ার পর কাতারএনার্জি এখন চেনিয়ের চুক্তির মাধ্যমে তাদের এলএনজি বাণিজ্য ব্যবসা সম্প্রসারণ করছে। আর্থিক প্রতিষ্ঠান ইউবিএস-এর বিশ্লেষক মানব গুপ্ত বৃহস্পতিবার গ্রাহকদের পাঠানো এক নোটে জানান, আন্তর্জাতিক সরবরাহ চুক্তি ও প্রতিশ্রুতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের এলএনজি নিশ্চিত করতে এ মাসের শুরুতে চীনা ব্যাংকগুলোর কাছ থেকে ৩ বিলিয়ন ডলার ঋণ নিয়েছে কাতার।

এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের আরেক স্বাধীন জ্বালানি প্রতিষ্ঠান ‘ভেঞ্চার গ্লোবাল’-এর কাছ থেকেও বছরে ৩০ লাখ মেট্রিক টন গ্যাস কিনতে কাতারএনার্জির আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

প্রসঙ্গত মধ্যপ্রাচ্যের তীব্র সংঘাত এবং হরমুজ প্রণালিতে সৃষ্ট পরিবহন জটিলতার কারণে ২০২৬ সাল থেকে কাতার থেকে বাংলাদেশে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি সরবরাহ ব্যাহত ও স্থগিত রয়েছে; যেখানে পেট্রোবাংলার তথ্যানুযায়ী, কাতার এনার্জি ও কাতার এনার্জি ট্রেডিং এলএলসির সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় বাংলাদেশ বছরে প্রায় ৬০ লাখ টন এলএনজি আমদানি করত, যার মধ্যে প্রায় ৪০ লাখ টন আসত কাতার থেকে; তবে মধ্যপ্রাচ্যের সংঘাত ও হরমুজ প্রণালিতে পরিবহন জটিলতার কারণে ২০২৬ সাল থেকে দেশটি থেকে এলএনজি সরবরাহ ব্যাহত ও স্থগিত রয়েছে।

সূত্র: সিএনবিসি

/এএস/ 
সম্পর্কিত
বিক্ষোভের শঙ্কায় ইতালিতে বাড়িতে বাড়িতে পুলিশের হানা
বাবার বিরুদ্ধে আপত্তিকর ছবি রাখার অভিযোগে ‘গভীরভাবে মর্মাহত’ মেগান
জাতিসংঘ দিবস বিভেদের বদলে সংলাপ, সংঘাতের বদলে সহযোগিতা: জাতিসংঘ মহাসচিব
সর্বশেষ খবর
বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
বিএনপিতে পদ পাইয়ে দেওয়ার আশ্বাসে প্রতারণা, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
তাদের টার্গেট ছিল, সফল হয়নি: আসিফ আকবর
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিলো দুর্বৃত্তরা
গভীর রাতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় আগুন দিলো দুর্বৃত্তরা
মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ তিন জন আটক
মাদক সেবনরত অবস্থায় পুলিশ সদস্যসহ তিন জন আটক
সর্বাধিক পঠিত
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
প্রকৌশল ডিগ্রি ছাড়াই উড়ন্ত গাড়ি বানালেন তরুণ
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
সাগরকন্যার সৌন্দর্যে মুগ্ধ দুই মন্ত্রী-প্রতিমন্ত্রী, ঘুরলেন ভ্যানে চড়ে
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
‘কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের সঙ্গে জামায়াতের আঁতাত, তথ্যপ্রমাণ সামনে এনেছে বিএনপি’
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
যাত্রীহীন নৌপথ, পেশা ছেড়ে বিকল্প আয়ের পথ খুঁজছেন ট্রলার মালিক-চালকরা
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট