দুই দিনে ১০৯টি সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২৩, ১৯:৪১আপডেট : ২৩ মে ২০২৩, ১৯:৪১

অবৈধ সংযোগ ব্যবহার এবং বকেয়া বিল পরিশোধ না করার অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় ১০৯টি গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস। সোমবার (২২ মে) এবং মঙ্গলবার (২৩ মে) এসব সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে সোমবার ৬২টি এবং মঙ্গলবার ৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

অভিযানের বিষয়ে তিতাসের মহাব্যবস্থাপক রশিদুল আলম জানান, মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৪ এর অধীভুক্ত এলাকায় মঙ্গলবার বকেয়া আদায় এবং অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ বিশেষ অভিযান চালানো হয়। মেট্রো ঢাকার (উত্তর ও দক্ষিণ) বিভিন্ন বিভাগ থেকে আগত ১৬টি টিম এতে অংশ নেয়। এতে মোট ৪৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে বকেয়ার কারণে ৪১টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ছয়টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। অভিযানে পরিচালনা করা অঞ্চলগুলোর মধ্যে রয়েছে উত্তরা, দক্ষিণ খান, উত্তরখান, খিলক্ষেত, তুরাগ, আশকোনা, ফায়দাবাদ আজমপুর।

এদিকে সোমবার তিতাসের মেট্রো ঢাকা বিপণন ও রাজস্ব বিভাগ-৪ এর অধীভুক্ত এলাকায় অভিযান চালায় তিতাস। এতে মেট্রো ঢাকার (উত্তর ও দক্ষিণ) বিভিন্ন বিভাগ থেকে আগত ১৬টি টিম অংশ নেয়। এ সময় মোট ৬২টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এরমধ্যে বকেয়ার কারণে ৪৬টি এবং অবৈধ কার্যকলাপের জন্য ১৬টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। সোমবার গুলশান, বনানী, নাখালপাড়া, মাটিকাটা, ইব্রাহিমপুর, মানিকদী, পূর্ব বাড্ডা, পশ্চিম বাড্ডা, উত্তর বাড্ডাসহ আশেপাশের এলাকায় অভিযান চালানো হয়।

এর আগে চলতি মাসের ১৫ মে এক অভিযানে ঢাকা ও সিদ্ধিরগঞ্জে মোট ৩৬৮টি সংযোগ বিচ্ছিন্ন করে তিতাস।

/এসএনএস/আরকে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের