১৫ দিনের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি: প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২৩, ১৫:৪৫আপডেট : ০৪ জুন ২০২৩, ১৭:১৪

কয়লা, গ্যাস এবং তেলের সংকটের কারণে দেশে বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে জানিয়ে বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ‘কত দ্রুত পায়রা বিদ্যুৎকেন্দ্রে কয়লা নিয়ে আসা যায়, সেই চেষ্টা চলছে। আগামী ১০ থেকে ১৫ দিনের মধ্যে এই অবস্থা থেকে যেন বের হয়ে আসা যায়, সেই চেষ্টা করছি।’

রবিবার (৪ জুন) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এমন আশ্বাস দেন প্রতিমন্ত্রী।

এই মুহূর্তে শিডিউল লোডশেডিং দেওয়া হবে না জানিয়ে তিনি বলেন, ‘কিছু কিছু এলাকায় লোডশেডিং হচ্ছে, বেশ কিছু দিন তা বেড়ে গেছে। সারা দেশে আড়াই হাজার মেগাওয়াটের মতো লোডশেডিং হচ্ছে। ফুয়েলের জোগান দিতে সমস্যা হচ্ছে। পরিস্থিতি অসহনীয় হয়েছে, সরকার সেটা জানে। কিছু প্ল্যান্ট অর্ধেক জ্বালানি দিয়ে চলছে।’

মূলত জ্বালানি সংকটের কারণেই বিদ্যুৎ সংকট হচ্ছে জানিয়ে নসরুল হামিদ বলেন, ‘এগুলো গত ২ মাস ধরেই সমাধানের চেষ্টা হচ্ছে। আর্থিক কারণসহ নানা কারণে এখনও সমাধান করা যায়নি।’

সবাই এর ভুক্তভোগী উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘পেট্রোল পাম্পের সমস্যা হওয়ার কথা না। কেননা, পেট্রোল ও ডিজেলের সংকট নেই।’

/এসআই/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
বিদ্যুতের দাম কমাতে রিভিউ আবেদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বশেষ খবর
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান