দ্রুত গ্রাহক সেবার মান বাড়াতে হবে: বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
১৬ জুলাই ২০২৩, ১৯:২৩আপডেট : ১৬ জুলাই ২০২৩, ১৯:২৩

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, দ্রুত সিদ্ধান্ত নিয়ে গ্রাহক সেবার মান বাড়াতে হবে। দলগত উদ্যোগ ও তদারকি জোরদার করে দ্রুত প্রকল্প বাস্তবায়ন করতে হবে।  

প্রতিমন্ত্রী রবিবার (১৬ জুলাই) ‘বিদ্যুৎ বিভাগের উন্নয়ন প্রকল্পসমূহের জুলাই ২০২২ থেকে জুন ২০২৩ পর্যন্ত বাস্তবায়ন আগ্রগতি পর্যালোচনা’ সভায় শতভাগ আরএডিপি বাস্তবায়ন সম্পর্কে এসব কথা বলেন।

তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে আরএডিপি ১০০ ভাগ বাস্তবায়ন বেশ ভালো এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। প্রকৃতপক্ষে, গ্রাহক সন্তষ্টিই আমাদের মূল লক্ষ্য। গ্রাহকদের সঙ্গে বিদ্যমান আস্থার সম্পর্ক আরও জোরদার করতে পরিকল্পনা মাফিক যোগাযোগ কার্যক্রম বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, ২০২২-২০২৩ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় ৭১টি প্রকল্পের বিপরীতে বরাদ্দ ছিল ২৮ হাজার ৩১৯ কোটি ৭২ লাখ টাকা। আর্থিক ব্যয় ২৮ হাজার ৪০০ কোটি ৩০ লাখ টাকা। আর্থিক অগ্রগতির হার ১০০ দশমিক ২৮ ভাগ। সিলিং অনুযায়ী অগ্রগতি ১০১ দশমিক ৫৮ ভাগ। ভৌত অগ্রগতি ১০০ ভাগ। ২০২১-২০২২ অর্থবছরেও আর্থিক অগ্রগতি ছিল ১০১ দশমিক ৯০ ভাগ।

ভার্চুয়াল এই সভায় অন্যান্যের মাঝে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, পিডিবি’র চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান, আরইবি’র চেয়ারম্যান মোহাং সেলিম উদ্দিন ও পাওয়ার সেলের ডিজি মোহাম্মদ হোসাইনসহ সংশ্লিষ্ট সংস্থা প্রধানরা সংযুক্ত ছিলেন।

/এসএনএস/আরআইজে/
সম্পর্কিত
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
জ্বালানি চাহিদা পূরণে পাঁচ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
দাম বাড়ানোর পরও বিদ্যুতে ভর্তুকি প্রয়োজন: বিইআরসি
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম